বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ | ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৭ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৩৮:০৩
শিরোনাম
● বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা বাড়াচ্ছে এডিবি ● দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে বন্ধুসভার মশক নিধন কর্মসূচি ● চাটমোহরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ● বাগমারায় যুবদলের দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন ● বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা বাড়াচ্ছে এডিবি ● দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে বন্ধুসভার মশক নিধন কর্মসূচি ● চাটমোহরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ● বাগমারায় যুবদলের দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৪
শেয়ার: mail
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাইবান্ধা জেলা সভাপতি আবু বকর সিদ্দিক (৬৯) ও উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানাকে (৪৮) গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব।

এর আগে, এদিন সন্ধ্যায় আবু বকর সিদ্দিককে এবং দুপুরে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু বকর সিদ্দিক জেলা আওয়ামী লীগের সভাপতি ছাড়াও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। অন্যদিকে, মাসুদ রানা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক। তবে প্রকাশ্যে চলাফেরা করতেন দলটির উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শহরের আদর্শপাড়ায় তাঁর বাড়ির পশ্চিম পাশে ছোট ভাই হামিদের তিনতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, এদিন দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

আবু বকর সিদ্দিক দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ২০০৬ সালে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তাঁকে সভাপতি ঘোষণা করা হয়। একই বছরের ১৭ অক্টোবর তিনি গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

অন্যদিকে, মাসুদ রানাও জেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। দলটির উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে