দেবিদ্বারে ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপির ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, দেবিদ্বার উপজেলা শাখার পক্ষ থেকে এই কমিটি অনুমোদন করা হয়।
দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো: জসিম উদ্দিন ও সদস্য সচিব মো: নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে মো: জসিম উদ্দিন সরকারকে আহ্বায়ক এবং মো: শাহ আলম ডাক্তারকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ দুলাল ভূঁইয়া। যুগ্ম আহ্বায়ক- মো: হুমায়ুন কবির, মো: হারুনুর রশিদ, মো: আলী আহম্মেদ, মো: ইদ্রিস মাঝি, মো: মোহর আলী, মো: শহিদুল ইসলাম খন্দকার, মো: আবুল কালাম আজাদ এবং মো: আবুল কালাম মাস্টার।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- মো: মোজাফ্ফার আহমেদ, মো: জহিরুল ইসলাম কাইয়ুম, মো: শাহাদাত হোসেন মেম্বার, মো: জামাল মুন্সী, মো: শামীম আহমদ, মো: আলমগীর হোসেন আলম, মো: মিজানুর রহমান মাঝি, মো: মফিজ উদ্দিন, মো: আমির ডাক্তার, মো: আনোয়ার হোসেন, মো: আবুল হালেম, মো: নাছির উদ্দিন, মো: মনির হোসেন, আব্দুল হান্নান, মো: বজরুল রশিদ, মো: জীবন।
দলীয় শৃঙ্খলা বজায় রেখে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নবগঠিত এই আহ্বায়ক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
অন্যদিকে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো: জসিম উদ্দিন এবং সদস্য সচিব মো: নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে (সূত্র: কমিটি/ইউ/০০৭) উপজেলার এলাহাবাদ, বরকামতা, রাজামেহার, গুনাইঘর দক্ষিণ, ইউসুফপুর, ভানী এবং সুবিল— ইউনিয়ন কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়। এবং এসব কমিটিকে আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে স্ব-স্ব ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত ইউনিয়ন কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।