আগামী ৩১ অক্টোবর ২০২৬ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঘোষিত ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরের মণিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ নম্বর ভোজগাতী ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) ইউনিয়নের টুনিয়াঘরা আলিম মহিলা মাদরাসার অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রহমত আলী। সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মণিরামপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. সাইফুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. ইয়াকুব আলীসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
সম্মেলনে বক্তারা বলেন, আগামী ৩১ অক্টোবর আট দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের দক্ষিণাঞ্চলের লংমার্চ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ কর্মসূচি সফল করার মাধ্যমে আট দফা দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, দাবি আদায়ের আন্দোলনকে বেগবান করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
kalprakash.com/IM