শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৫:৪৯
শিরোনাম
● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● এসএসসিতে ফেল: ৩–৬ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ ● বিরোধীদের দমনে পাকিস্তানকে একাধিক ছোট প্রদেশে ভাগ করতে চান সেনাপ্রধান ● মহালয়ার পুণ্যক্ষণে কুবিতে দেবীপক্ষের আবাহন ● সাংবাদিকদের সবার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি আরিফা সুলতানা রুমা ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● এসএসসিতে ফেল: ৩–৬ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ ● বিরোধীদের দমনে পাকিস্তানকে একাধিক ছোট প্রদেশে ভাগ করতে চান সেনাপ্রধান ● মহালয়ার পুণ্যক্ষণে কুবিতে দেবীপক্ষের আবাহন ● সাংবাদিকদের সবার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি আরিফা সুলতানা রুমা

দীপকে, নেহা, মমতা, কেজরিওয়ালসহ দিল্লিতে আটক হাজার হাজার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:১০
শেয়ার: mail
দীপকে, নেহা, মমতা, কেজরিওয়ালসহ দিল্লিতে আটক হাজার হাজার

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে দিল্লিজুড়ে পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

আজ সকালে বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে পৌঁছানোর পরপরই আটক করা হয় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে। এ ছাড়া ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরা, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টির (আপ) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ সহস্রাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়।

ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) এক প্রতিবেদনে জানিয়েছে, সমাবেশের অনুমতি দেওয়া হয়নি জানিয়েও দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া অব্যাহত রেখেছে। দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানা যায়, দুপুর ২টা পর্যন্ত দিল্লিজুড়ে পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত একটা থেকেই বিক্ষোভকারীরা দিল্লির যন্তর মন্তরের দিকে জড়ো হতে শুরু করেন। কিন্তু পুলিশ বেশ সক্রিয় ছিল। যন্তর মন্তরের দিকে যাত্রা করা বাসগুলো এবং দিল্লির বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হাজারো বিক্ষোভকারীকে আটক করা হয়।

এরই মধ্যে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রথম সারির বেশির ভাগ নেতাকে আটক করা হয়েছে। এ তালিকায় আছেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও রত্না সিং। আটক করা হয়েছে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি ও কাব্য কর্ণাটককেও।

আটক করা হয়েছে বর্ষীয়ান রাজনীতিবিদদেরও। তাঁদের মধ্যে আছেন কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্কসবাদী) সাধারণ সম্পাদক এম এ বেবি, নেতা এম ভি গোবিন্দন মাস্টার, এ বিজয়রাঘবন, কে কে শৈলজা, জন ব্রিটাস, কে এন বালাগোপাল, বৃন্দা কারাত প্রমুখ।

মুম্বাইয়ে আটক করা হয়েছে মহাত্মা গান্ধীর প্রপৌত্র ও ‘হাম ভারত কে লগ’ সংগঠনের সভাপতি তুষার গান্ধীকেও।

এএনআইয়ের প্রতিবেদনে জানা যায়, নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে নয়াদিল্লি জেলাকে ২০টি অপারেশনাল জোনে ভাগ করা হয়েছে এবং প্রতিটি জোনের জন্য নির্দিষ্ট আটক কেন্দ্র স্থাপন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জাতীয় রাজধানীজুড়ে স্টেডিয়ামগুলোকেও অস্থায়ী আটক কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। এখানে আটক বিক্ষোভকারীদের রাখা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

দীপকে, নেহা, মমতা, কেজরিওয়ালসহ দিল্লিতে আটক হাজার হাজার

বিস্তারিত কমেন্টে