শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:১৮:৫২
শিরোনাম
● মুস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ● মধুমতি ব্রিজে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ মিছিলকারীরা ● যবিপ্রবিতে শুরু হলো আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-২৭ ● বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল ● বইমেলায় আসছে তরুণ কবি ইয়াহিয়া আহমেদের প্রথম কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপের সাদার মায়া’ ● দুই বছরের পুরনো ভাঙা সেতু নিয়ে দুর্ভোগে শ্রীপুর মেইলঘরের মানুষ ● পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যে ২৬টি সমঝোতা স্মারকের পরিকল্পনা বাংলাদেশের ● অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের ● চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা ● থানায় অভিযোগ জমার আগেই ওসির বক্তব্য ফারুকের অভিযোগ সাজানো দাবি এলাকাবাসীর ● মুস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ● মধুমতি ব্রিজে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ মিছিলকারীরা ● যবিপ্রবিতে শুরু হলো আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-২৭ ● বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল ● বইমেলায় আসছে তরুণ কবি ইয়াহিয়া আহমেদের প্রথম কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপের সাদার মায়া’ ● দুই বছরের পুরনো ভাঙা সেতু নিয়ে দুর্ভোগে শ্রীপুর মেইলঘরের মানুষ ● পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যে ২৬টি সমঝোতা স্মারকের পরিকল্পনা বাংলাদেশের ● অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের ● চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা ● থানায় অভিযোগ জমার আগেই ওসির বক্তব্য ফারুকের অভিযোগ সাজানো দাবি এলাকাবাসীর

সদরপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:৪৩
শেয়ার: mail
সদরপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগে মো. মাছুদ গোলদার (২৭) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় লোকজন তাঁকে আটক করে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। শুক্রবার (২ অক্টোবর) সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে সদরপুর থানায় মামলা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আর মামুন শাহ্ বলেন, এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার শিক্ষককে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. মাছুদ খুলনার ডুমুরিয়া উপজেলার গোদাগাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থী ওই মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র। তার বাড়ি পাশের চরভদ্রাসন উপজেলার একটি গ্রামে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে শিক্ষক মাছুদের বিরুদ্ধে অভিযোগ করে। সে জানায়, ওই শিক্ষক তাকে একাধিকবার বলাৎকার করেছেন।

বিষয়টি জানার পর শিক্ষার্থীর বাবা ও স্থানীয় কয়েকজন মাদ্রাসায় গিয়ে শিক্ষক মাছুদকে আটক করেন। এ সময় উত্তেজিত লোকজন তাঁকে মারধর করে মাদ্রাসার পাশে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে চরভদ্রাসন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক মাছুদকে থানায় নিয়ে যায়।

চরভদ্রাসন থানার ওসি মোহাম্মদ সফর আলী বলেন, ওই শিক্ষার্থীকে এর আগেও কয়েকবার বলাৎকার করার অভিযোগ রয়েছে শিক্ষক মাছুদের বিরুদ্ধে। এলাকাবাসী তাঁকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ঘটনাটি সদরপুর থানার আওতাধীন হওয়ায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তাঁকে সদরপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মাদ্রাসার মোহতামিম মো. আসলামউদ্দিন বলেন, শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে। মাদ্রাসার পক্ষ থেকেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সদরপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে