শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ | ২ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫৬:৩১
শিরোনাম
● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

আরও একটি ক্লাবের মালিক হলেন মেসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২:৫০
শেয়ার: mail
আরও একটি ক্লাবের মালিক হলেন মেসি

ফুটবলের মাঠে একের পর এক সাফল্যের পর এবার ক্লাব মালিকানাতেও নিজের পরিধি বাড়াচ্ছেন লিওনেল মেসি। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব দেপোর্তিভো এলদেনসের মালিকানা আনুষ্ঠানিকভাবে নিয়েছেন আর্জেন্টাইন এই তারকা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিবৃতিতে এলদেনসে মেসির ক্লাবটি অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে ক্লাবটি জানায়, লিও মেসির মাধ্যমে দেপোর্তিভো এলদেনসের অধিগ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে শত বছরের বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো।

এলদেনসের ভাষ্য, মেসির মতো ক্রীড়া ইতিহাসের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্বের মালিক হিসেবে স্প্যানিশ পেশাদার ফুটবলে যুক্ত হওয়া ক্লাবটির ক্রীড়াগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদি প্রকল্পের সূচনা করেছে।

বর্তমানে এলদেনসে কলম্বিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান গ্রুপো টিএইচের মালিকানাধীন। প্রতিষ্ঠানটির কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও ফুটবল ক্লাব রয়েছে। তবে মেসির মালিকানা চুক্তি স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

স্পেনে মেসির দ্বিতীয় ক্লাব

এলদেনসে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ফুটবল ক্লাব। এর আগে চলতি বছরের শুরুতে বার্সেলোনা শহরের পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়ার মালিকানা নিয়েছিলেন তিনি।

কর্নেয়ার তুলনায় এলদেনসে পেশাদার পর্যায়ের ক্লাব হওয়ায় এবারই প্রথম কোনো পেশাদার ফুটবল ক্লাবে বিনিয়োগ করলেন মেসি।

তবে একই সময়ে দুটি ক্লাবের মালিকানা নিয়ে ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি হয় কি না, সেটিও নজরে থাকবে। কারণ রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, একই মালিকের দুটি দল একই বিভাগের প্রতিযোগিতায় অংশ নিতে পারে না। বর্তমানে এলদেনসে ও কর্নেয়ার মধ্যে তিন বিভাগের ব্যবধান রয়েছে।

এলদেনসের ইতিহাস

১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে স্প্যানিশ ফুটবলে দীর্ঘ সময় শীর্ষ দুই বিভাগের বাইরে ছিল। ১৯৬৪ সালের পর প্রথমবার ২০২৩ সালে দ্বিতীয় বিভাগে উন্নীত হয় ক্লাবটি।

তবে দুই মৌসুম পর ২০২৫ সালে অবনমিত হয়ে তৃতীয় বিভাগে নেমে যায় এলদেনসে। বর্তমানে ক্লাবটি এলদা শহরের ৫ হাজার ৭৭৬ আসনের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচ খেলে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

আরও একটি ক্লাবের মালিক হলেন মেসি

বিস্তারিত কমেন্টে