মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০২:১৫
শিরোনাম
● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয়

মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:৫৩
শেয়ার: mail
মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

গার্মেন্টের ঝুট ব্যবসার টাকা, ক্ষমতা ও আধিপত্যের গল্প নিয়ে নির্মিত সিনেমা কাট-পিস মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৬ অক্টোবর। পূজার উৎসবমুখর সময়ে দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল-স্ক্রিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

ইফফাত জাহান মমর পরিচালনা ও প্রযোজনায় নির্মিত কাট-পিস সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ব্ল্যাক পেপার ফিল্মস। সিনেমাটিতে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, এলিনা শাম্মীসহ আরও অনেকে।

গার্মেন্টের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। এই পরিচিত অথচ চলচ্চিত্রে তুলনামূলকভাবে কম উঠে আসা ব্যবসার জগৎকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি।

এর আগে কাট-পিস সিনেমার পোস্টার প্রকাশ করে নির্মাতারা জানিয়েছিলেন, সিনেমাটি খুব শিগগির প্রেক্ষাগৃহে আসছে। তবে তখন মুক্তির তারিখ জানানো হয়নি। এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো সিনেমাটির মুক্তির তারিখ, ১৬ অক্টোবর ২০২৬।

পরিচালক ও প্রযোজক ইফফাত জাহান মম বলেন, “গার্মেন্টের ঝুট ব্যবসা আমাদের শহরের খুব পরিচিত একটি বাস্তবতা। কিন্তু এই ব্যবসার ভেতরের মানুষ, তাদের অর্থনৈতিক ও ক্ষমতার সম্পর্ক এবং সেই জগতের সংঘাতকে মূলধারার সিনেমার গল্প হিসেবে তুলে ধরার জায়গাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেই জায়গা থেকেই কাট-পিস নির্মাণের শুরু।”

পূজার উৎসবকে সামনে রেখে প্রেক্ষাগৃহে আসছে কাট-পিস। মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল-স্ক্রিনেও মুক্তির পরিকল্পনা থাকায় দেশের বিভিন্ন শ্রেণির দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

বিস্তারিত কমেন্টে