সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৪২:১২
শিরোনাম
● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো

জয়পুরহাটে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি

আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২১
শেয়ার: mail
জয়পুরহাটে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অজ্ঞাত চিঠি ফেলে রেখে দলের চার স্থানীয় নেতাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সন্ধ্যায় কার্যালয় পরিষ্কার করার সময় পলিথিনে মোড়ানো একটি খামের ভেতর থেকে চিঠিটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ রাতেই গিয়ে আলামত হিসেবে চিঠিটি জব্দ করে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

উদ্ধার করা চিঠিতে লাল কালিতে চার নেতার নাম উল্লেখ করে লেখা রয়েছে, ‘হত্যা করা হবে, সময় ১৫ দিন’। হুমকির শিকার নেতারা হলেন রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. ইউ. আহমেদ মোশারফ, ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা হেলাল হোসেন এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়কালী বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপি কার্যালয় পরিষ্কার করার সময় কর্মী মোজাম্মেল হক মোজাম একটি খাম পান। খামটি খুলে ভেতরে পলিথিনে মোড়ানো, লাল কালিতে লেখা একটি চিরকুট দেখতে পান তিনি। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

হুমকির বিষয়ে যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘লাল কালি দিয়ে হুমকি দেওয়াটা রক্তের সংকেত বা ভীতি ছড়ানোর উদ্দেশ্যে করা হতে পারে। বর্তমান পরিস্থিতিতে আমাদের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে কেউ এই হুমকি দিতে পারে। ঘটনাটি হালকাভাবে দেখার সুযোগ নেই; আমরা দোষীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম. ইউ. আহমেদ মোশারফ বলেন, ‘এর আগে কখনো এমন হুমকি বা চিঠির মুখোমুখি হতে হয়নি। আমরা এ বিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছি।’ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু বলেন, ‘পুলিশকে জানানো হয়েছে এবং তারা বিষয়টি খতিয়ে দেখছে।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে চিঠিটি জব্দ করেছে। এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পেছনে কারা জড়িত এবং এটি নামসর্বস্ব হুমকি, নাকি অন্য কোনো উদ্দেশ্যে করা, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জয়পুরহাটে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি

বিস্তারিত কমেন্টে