সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৫৬:১৪
শিরোনাম
● নাটোরের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ● গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ● আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল উ.কোরিয়া ● মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ইরান যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়েছে ● একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ● গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির ● উচ্ছেদের পরও ফুটপাতে দোকান নিয়ে বসলে কঠোর ব্যবস্থা: আবদুস সালাম ● তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি ● ২৫–৩৫ বছর চাকরিতেও পদোন্নতি নেই ● দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু হয়েছে: গভর্নর ● নাটোরের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ● গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ● আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল উ.কোরিয়া ● মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ইরান যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়েছে ● একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ● গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির ● উচ্ছেদের পরও ফুটপাতে দোকান নিয়ে বসলে কঠোর ব্যবস্থা: আবদুস সালাম ● তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি ● ২৫–৩৫ বছর চাকরিতেও পদোন্নতি নেই ● দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু হয়েছে: গভর্নর

জাতিসংঘ সাধারণ পরিষদে ভারতের সন্ত্রাসবাদের অভিযোগের জবাব পাকিস্তানের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৭
শেয়ার: mail
জাতিসংঘ সাধারণ পরিষদে ভারতের সন্ত্রাসবাদের অভিযোগের জবাব পাকিস্তানের

ভারতের অভিযোগের জবাবে পাকিস্তান বলেছে, ভারতই পাকিস্তানের বিরুদ্ধে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও বেলুচিস্তান লিবারেশন আর্মিকে (বিএলএ) সহায়তা করছে।

শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভারতের এক প্রতিনিধি পাকিস্তানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক ও প্রচারক হিসেবে অভিহিত করার পর পাকিস্তান পাল্টা জবাব দেয়। জাতিসংঘে পাকিস্তান মিশনের কাউন্সেলর সাইমা সালিম বলেন, ভারত প্রপাগান্ডাকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে।

ভারতের বক্তব্যের জবাবে তিনি বলেন, ভারত সন্ত্রাস ও সহিংসতা রপ্তানি করে, অথচ নিজে ভুক্তভোগী হিসেবে পরিচিতি ও সহানুভূতি আমদানি করার চেষ্টা করে।

এর আগে ভারতের প্রতিনিধি পেটাল গাহলট প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জাতিসংঘের ভাষণের প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করেন। শাহবাজ তাঁর বক্তব্যে ২০২৫ সালের ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রসঙ্গ তুলে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সাহস ও বীরত্বের সঙ্গে ভারতের আগ্রাসন প্রতিহত করেছে বলে দাবি করেছিলেন। এর জবাবে ভারতীয় প্রতিনিধি বলেন, পাকিস্তান দিনে নিরাপত্তা রক্ষার কথা বললেও রাতে সন্ত্রাসবাদ পরিচালনা করে।

সাইমা সালিম এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ভারত পাকিস্তানকে লক্ষ্য করে হামলা চালানো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা ও পৃষ্ঠপোষকতা করছে। তিনি বিশেষভাবে টিটিপি, বিএলএ এবং এর মজিদ ব্রিগেডের নাম উল্লেখ করেন এবং বলেন, পাকিস্তানি বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনায় ভারতকে স্পষ্টভাবে নিন্দা জানাতে তাঁরা এখনও অপেক্ষা করছেন। তাঁর দাবি, এই শতাব্দীর শুরু থেকে সন্ত্রাসবাদের কারণে পাকিস্তানে প্রায় ১ লাখ মানুষ প্রাণ হারিয়েছে, বহু প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশের অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

ভারত প্রসঙ্গে সাইমা বলেন, ভারতের কথিত সন্ত্রাস রপ্তানি আঞ্চলিক পর্যায় ছাড়িয়ে বৈশ্বিক পর্যায়ে পৌঁছেছে, এ ক্ষেত্রে তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারতের কথিত সম্পৃক্ততার অভিযোগের উল্লেখ করেন।

কাশ্মীর প্রসঙ্গ
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কাশ্মীরিদের পরিস্থিতি ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি পাকিস্তানের সমর্থনের কথা বলেছিলেন। এর জবাবে ভারতীয় প্রতিনিধি আজাদ কাশ্মীরে সাম্প্রতিক ঘটনাবলির প্রসঙ্গ তোলেন। সাইমা সালিম বলেন, আজাদ জম্মু ও কাশ্মীর এবং ভারতের নিয়ন্ত্রণাধীন জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির মধ্যে তীব্র পার্থক্য রয়েছে। তাঁর দাবি, আজাদ কাশ্মীরে মানুষ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও মত প্রকাশের অধিকার ভোগ করে, বিপরীতে ভারতীয় নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের মানুষ দীর্ঘদিন ধরে দমন-পীড়ন ও মৌলিক অধিকার থেকে বঞ্চনার শিকার। তিনি বলেন, যে অধিকার প্রয়োগ করা হচ্ছে, তাকে সেই অধিকারের সঙ্গে সমতুল্য করা যায় না, যা অস্বীকার করা হয়েছে।

পানি ও সিন্ধু পানি চুক্তি
১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ভারতের সিদ্ধান্তের সমালোচনা করে সাইমা বলেন, ভারত পাকিস্তানের জন্য জীবনধারাস্বরূপ পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার মতো নতুন নিম্নস্তরে নেমেছে। পাকিস্তানের প্রায় ২৪ কোটি মানুষের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

২০২৫ সালের মে মাসের ভারত-পাকিস্তান সংঘাতকে পাকিস্তানে ‘মারকা-এ-হক’ নামে উল্লেখ করে সাইমা বলেন, ভারতের মিথ্যা বয়ান ও অপতথ্য পাকিস্তানের হাতে ভারতের কথিত পরাজয় আড়াল করতে পারবে না। তাঁর দাবি, আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকার করেছে যে ভারত শুধু একটি সামরিক সংঘাতেই পরাজিত হয়নি, বরং তার বিশ্বাসযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে পাকিস্তানের অভিযোগ
সাইমা ভারতের ক্ষমতাসীন আরএসএস-বিজেপি ব্যবস্থার বিরুদ্ধে হিন্দুত্ববাদী মতাদর্শকে রাষ্ট্রীয় নীতি ও চর্চায় প্রতিষ্ঠিত করার অভিযোগ করেন। তাঁর দাবি, এর ফলে মুসলিম, খ্রিস্টান, দলিত ও শিখসহ সংখ্যালঘুদের বিরুদ্ধে দমন-পীড়ন বেড়েছে।

কাশ্মীর প্রশ্নে তিনি পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, জম্মু ও কাশ্মীর কখনোই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না এবং ভবিষ্যতেও হবে না। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্কিত অঞ্চল, যার একটি বড় অংশ ভারত জোরপূর্বক ও অবৈধভাবে নিয়ন্ত্রণ করছে, যা কাশ্মীরিদের ইচ্ছার বিরুদ্ধে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিভিন্ন প্রস্তাবের পরিপন্থী।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জাতিসংঘ সাধারণ পরিষদে ভারতের সন্ত্রাসবাদের অভিযোগের জবাব পাকিস্তানের

বিস্তারিত কমেন্টে