সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২৭:১২
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

রুহিয়ায় ২৪ ঘণ্টার অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২২
শেয়ার: mail
রুহিয়ায় ২৪ ঘণ্টার অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য, মোটরসাইকেল ও নগদ টাকাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত থেকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত পরিচালিত এ অভিযানে ৯০ বোতল নেশাজাতীয় ‘উইনসেরেক্স’ সিরাপ, ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, দুটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মো. বেলাল হোসেনের সার্বিক দিকনির্দেশনায় রুহিয়া থানা পুলিশ ২৪ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১০ পিস টাপেন্টাডলসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—রুহিয়া থানার রাজারামপুর গ্রামের মানিক সরকার (৩৫), মোলানখুড়ি গ্রামের মলিন রায় (২৬) এবং খড়িবাড়ী গুচ্ছগ্রামের সুব্রত রায় (২৪)।

অন্যদিকে, সিপিসি-১ (দিনাজপুর)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুজনকে গ্রেফতার করে রুহিয়া থানায় সোপর্দ করে।

তারা হলেন—ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিরাইল গ্রামের মো. দেলোয়ার হোসেন (৪২) এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার লোহাগাঁও গ্রামের মো. মাসুদ রানা (৪০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী জানান, এলাকাকে মাদকমুক্ত করা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রুহিয়ায় ২৪ ঘণ্টার অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার

বিস্তারিত কমেন্টে