বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:০৫:২০
শিরোনাম
হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা মনিরামপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ সাজেকে পৌঁছেছেন ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ কুবিতে আনোয়ার হোসাইন স্মরণে গণিত সেমিনার ৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা মনিরামপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ সাজেকে পৌঁছেছেন ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ কুবিতে আনোয়ার হোসাইন স্মরণে গণিত সেমিনার ৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের

সাজেকে পৌঁছেছেন ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪১
শেয়ার: mail
সাজেকে পৌঁছেছেন ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি। ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে পৌঁছেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পুলিশ প্রহরায় তিনি সাজেকে পৌঁছান। এর আগে সাজেক ইউনিয়নের ১০ নম্বর এলাকায় পৌঁছালে বাঘাইছড়ি উপজেলা ও সাজেক ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।

প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এ সময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু), রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এবং জেলা বিএনপির জাসাস সভাপতি মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, বুধবার রাত আনুমানিক ৭টার দিকে সাজেকের ত্রিপুরা সম্প্রদায়ের উদ্যোগে সাজেক পার্কিং এলাকায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর। এ ছাড়া বৃহস্পতিবার কংলাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্মিত সিঁড়ির শুভ উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

এদিকে প্রতিমন্ত্রীর সাজেক সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সাজেকে পৌঁছেছেন ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

বিস্তারিত কমেন্টে