বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৫৫:০৭
শিরোনাম
ইরান-ইরাক যুদ্ধের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা কারামির পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস তেলের দাম কমলে ভাড়াও কমবে: প্রতিশ্রুতি মন্ত্রীর গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ নাটোরের বাগাতিপাড়ায় সরকারি-বেসরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার উদ্বোধন গভীর নিম্নচাপের প্রভাব, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ইরান-ইরাক যুদ্ধের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা কারামির পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস তেলের দাম কমলে ভাড়াও কমবে: প্রতিশ্রুতি মন্ত্রীর গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ নাটোরের বাগাতিপাড়ায় সরকারি-বেসরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার উদ্বোধন গভীর নিম্নচাপের প্রভাব, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৩
শেয়ার: mail
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক। ছবি: সংগৃহীত

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্তকরণ ও এর পরিবেশগত প্রভাব নিয়ে গবেষণাকে আরও এগিয়ে নিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার। একই সঙ্গে ফুরিয়ার-ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটিআইআর) ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণে হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে এই গবেষণাগারের উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ। তিনি আনুষ্ঠানিকভাবে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক ড. হালিমা বেগম। প্রশিক্ষক হিসেবে ছিলেন স্পেকট্রালিটি সায়েন্টিফিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ফিল্ড সার্ভিস বিশেষজ্ঞ অমিত বি. রানে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনোওয়ার্থ অ্যানালিটিক্যাল লিমিটেডের নির্বাহী পরিচালক আসিফ চৌধুরী। এ ছাড়া রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট গবেষক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য দিনটি অত্যন্ত আনন্দের ও স্মরণীয়। গবেষণার ক্ষেত্রে এই উদ্যোগ একটি নতুন দ্বার উন্মোচন করেছে। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের প্লাস্টিক দূষণ নির্ণয়ের কাজ বরিশাল বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো শুরু করছে।

উপাচার্য বলেন, এই গবেষণা কার্যক্রম অব্যাহত থাকলে শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, পুরো উপকূলীয় অঞ্চলে এ ধরনের গবেষণা ও সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে, যার মাধ্যমে গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। তিনি এটিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, মাইক্রোপ্লাস্টিক মানুষের জীবন ও পরিবেশের ওপর যে ক্ষতিকর প্রভাব ফেলছে, গবেষণার মাধ্যমে তা জাতির সামনে তুলে ধরার প্রত্যাশা তাঁর।

এ সময় উপাচার্য আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই গবেষণার মাধ্যমে দেশ ও জাতিকে আরও অনেক কিছু দেওয়া সম্ভব হবে।

‘বাংলাদেশের উপকূলীয় এলাকায় মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ে একটি গবেষণা’ শীর্ষক উপ-প্রকল্পের আওতায় এই গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন এই গবেষণাগারে আধুনিক ফুরিয়ার-ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটিআইআর) ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন পরিবেশগত নমুনায় থাকা মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ও বিশ্লেষণ করা হবে। অনুষ্ঠানে গবেষক ও সংশ্লিষ্টদের এফটিআইআর প্রযুক্তির ব্যবহার নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই গবেষণাগার উপকূলীয় পরিবেশ, সামুদ্রিক সম্পদ এবং মানুষের জীবনে মাইক্রোপ্লাস্টিকের প্রভাব নিয়ে ভবিষ্যৎ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিচ্ছন্ন উপকূল ও স্বাস্থ্যকর মহাসাগরের জন্য গবেষণাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে গবেষণাক্ষেত্রে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার উদ্বোধন

বিস্তারিত কমেন্টে