ইরান তার শত্রুর কাছে এক চুলও ছাড় দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে বিভিন্ন অপারেশনাল ঘাঁটি পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম ও মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পরিদর্শনকালে জেনারেল কারামি বলেন, ঈশ্বরের কৃপায়, ‘পবিত্র প্রতিরক্ষা’র সময়কালে (১৯৮০-১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধ) তারা যেমন শত্রুর কাছে এক চুলও ছাড় দেননি, এবারও দেবেন না; ভবিষ্যৎ মহান ইসলাম ও বীর ইরানি জাতির বলেই তিনি মন্তব্য করেন।
এ সময় তিনি দেশের সুরক্ষায় ‘প্রতিরোধ ও অবিচলতার পথ’ অব্যাহত রাখার ওপর কঠোর জোর দেন। আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই আইআরজিসির শীর্ষ এই কমান্ডারের পক্ষ থেকে এমন কঠোর বার্তা এল।
kalprakash.com/IM