বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৪৫:০৯
শিরোনাম
জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নারী-শিশু নির্যাতন মামলায়: হাইকোর্টের নির্দেশনা এমপি নজরুল-মাকছুদার জিজ্ঞাসাবাদে মিলল নতুন তথ্য মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন কচুয়ার ওসি এইচএসসি ফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড মনিরামপুরে কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দেওয়ানগঞ্জে মাদক সেবনকালে মাদক কারবারি আটক, কারাদণ্ড জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নারী-শিশু নির্যাতন মামলায়: হাইকোর্টের নির্দেশনা এমপি নজরুল-মাকছুদার জিজ্ঞাসাবাদে মিলল নতুন তথ্য মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন কচুয়ার ওসি এইচএসসি ফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড মনিরামপুরে কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দেওয়ানগঞ্জে মাদক সেবনকালে মাদক কারবারি আটক, কারাদণ্ড

ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৪
শেয়ার: mail
ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আবদুল্লাহ নূর মিনহাজ, সাধারণ সম্পাদক পদে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের একই শিক্ষাবর্ষের হাসান তারেক এবং সাংগঠনিক সম্পাদক পদে আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আশরাফুল আলম মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হলটির প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, সাবেক সভাপতি সোলাইমান তালুকদার ও সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

নবমনোনীত সাধারণ সম্পাদক হাসান তারেক বলেন, সাধারণ সম্পাদক হিসেবে যে দায়িত্ব ও আস্থা তাঁর ওপর অর্পণ করা হয়েছে, তার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, এটিকে শুধু একটি পদ হিসেবে বিবেচনা না করে দায়িত্ব হিসেবে বিবেচনা করবেন। তাঁর ভাষায়, ডিবেট মানুষকে শুধু বিতর্ক শেখায় না, বরং যুক্তি দিয়ে ভাবতে ও ভিন্নমতকে সম্মান করতে শেখায়।

সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ নূর মিনহাজ বলেন, হল ডিবেটিং সোসাইটির সভাপতির দায়িত্ব গ্রহণ তাঁর জন্য অত্যন্ত সম্মানের। তিনি জানান, ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তাদের জাতীয় পর্যায়ে বিতর্কের জন্য প্রস্তুত করে তোলাই হবে তাঁদের প্রধান লক্ষ্য।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি

বিস্তারিত কমেন্টে