বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:১২:১৬
শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ সনদ জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়ল লঞ্চের ভাড়াও মানিকগঞ্জে তিন রেস্তোরাঁয় সোয়া লাখ টাকা জরিমানা জাতিসংঘে ফের কাশ্মীর প্রসঙ্গ তুললেন এরদোয়ান আন্তর্জাতিক বাজারে কমেছে সোনা-রুপার দাম আইসিসিকে ‘দুর্বৃত্ত সংস্থা’ বলে তোপ ট্রাম্পের ঢাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রাবি স্টেশনে পাথর নিক্ষেপ: শিক্ষার্থীদের ৫ দফা দাবি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, অব্যাহতি ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ সনদ জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়ল লঞ্চের ভাড়াও মানিকগঞ্জে তিন রেস্তোরাঁয় সোয়া লাখ টাকা জরিমানা জাতিসংঘে ফের কাশ্মীর প্রসঙ্গ তুললেন এরদোয়ান আন্তর্জাতিক বাজারে কমেছে সোনা-রুপার দাম আইসিসিকে ‘দুর্বৃত্ত সংস্থা’ বলে তোপ ট্রাম্পের ঢাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রাবি স্টেশনে পাথর নিক্ষেপ: শিক্ষার্থীদের ৫ দফা দাবি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, অব্যাহতি

রাবি স্টেশনে পাথর নিক্ষেপ: শিক্ষার্থীদের ৫ দফা দাবি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:১০
শেয়ার: mail
রাবি স্টেশনে পাথর নিক্ষেপ: শিক্ষার্থীদের ৫ দফা দাবি

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আইয়ুব আলীর ওপর হামলা ও বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপের ঘটনায় স্থায়ী সমাধান ও নিরাপত্তার দাবিতে পাঁচ দফা দাবি জানিয়েছেন রাবি শিক্ষার্থীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব দাবি জানান।

দাবিগুলোর মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেলওয়ে স্টেশন সংস্কার ও সব ট্রেনের স্টপেজ নিশ্চিত করা; আইয়ুব আলীর ওপর হামলার ঘটনায় জড়িতদের স্থায়ী বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; এবং পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া।

এ ছাড়া চলমান বিরোধ ও সমস্যার স্থায়ী সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় ও নিয়মিত সংলাপ নিশ্চিত করা এবং কোনো শিক্ষার্থী রেলওয়ে কর্তৃপক্ষের সদস্যের দ্বারা হয়রানি, নির্যাতন বা অন্যায়ের শিকার হলে দ্রুত অভিযোগ গ্রহণ, নিরপেক্ষ তদন্ত ও কার্যকর প্রতিকার নিশ্চিতে জবাবদিহিমূলক ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলী রেলওয়ে নিরাপত্তাকর্মীদের হাতে মারধরের শিকার হওয়ার পর বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে একাধিক শিক্ষার্থী আহত হন, যা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে।

তাঁরা বলেন, একজন শিক্ষার্থী রেলওয়ে নিরাপত্তাকর্মীদের হাতে হামলার শিকার হওয়ার পরও স্টেশনে পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটায় বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, কোনো শিক্ষার্থী অন্যায়ের শিকার হলে তার প্রতিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের বারবার অনাকাঙ্ক্ষিত ও সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়া উদ্বেগজনক উল্লেখ করে তাঁরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর, জবাবদিহিমূলক ও স্থায়ী ব্যবস্থার দাবি জানান।

সংবাদ সম্মেলনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, ভবিষ্যতে রেলওয়ে কর্তৃক আবারও হেনস্তা বা পাথর নিক্ষেপের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ট্রেন আটকে কর্তব্যরত কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাবি স্টেশনে পাথর নিক্ষেপ: শিক্ষার্থীদের ৫ দফা দাবি

বিস্তারিত কমেন্টে