সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:২২:২২
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

অপ্রতীম হত্যায় কুবি ইউট্যাবের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২১
শেয়ার: mail
অপ্রতীম হত্যায় কুবি ইউট্যাবের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়্যাত শাহরিয়ার অপ্রতীমের নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিট। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপ্রতীম শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ১৩ বছর বয়সী অপ্রতীমের অপ্রত্যাশিত মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ইউট্যাব কুবি ইউনিট অপ্রতীম হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। অপ্রতীমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সব অপরাধীর শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে ইউট্যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন বলেন, “শুক্রবার সন্ধ্যায় আমাদের সহকর্মী ড. নাহিদা ম্যামের একমাত্র সন্তান অপ্রতীমকে লালমাই পাহাড়ের গভীর জঙ্গলে তিনজন কিশোর গ্যাং নির্মমভাবে খুন করেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউট্যাবের পক্ষ থেকে আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি এবং দ্রুততম সময়ে জড়িতদের সুষ্ঠু বিচারের জোর দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “কুমিল্লা জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আমাদের আকুল আবেদন, এই হত্যাকাণ্ডের বিচার যেন অতি দ্রুত সম্পন্ন করা হয়। আমরা জানতে পেরেছি, মামলাটি ইতিমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়েছে, আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এখন আমরা কেবল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দ্রুত বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি।”

ইউট্যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, “আমাদের সহকর্মী ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ১৩ বছরের অপ্রতীম নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। দোষীদের অতি দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোটবাড়িসহ পুরো কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

অপ্রতীম হত্যায় কুবি ইউট্যাবের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বিস্তারিত কমেন্টে