সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:২২:২৩
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

রাবি শিক্ষার্থীকে মারধর, রেলের ৪ সদস্য সাময়িক বরখাস্ত

রাবি প্রতিনিধি
রাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৮
শেয়ার: mail
রাবি শিক্ষার্থীকে মারধর, রেলের ৪ সদস্য সাময়িক বরখাস্ত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের ঘটনায় জড়িত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এ বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া চারজন হলেন মো. আরিফ হোসেন (স্টাফ নম্বর সি-৭৮৮), মো. রোকন উদ্দীন (সি-৮৮৩), মো. শফিকুল ইসলাম (সি-১৩২১) এবং মো. শাহানুর হোসেন (সি-৬০০)।

দপ্তরাদেশে বলা হয়েছে, রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত সন্দেহে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা কামালগাজী/পদর-এর কাছে দৈনিক হাজিরা দেবেন।

রোববার রাতে চাচাকে নিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়ে রেলওয়ে স্টাফদের মারধরের শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তাঁরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন এবং রাজশাহী রেলওয়ে স্টেশন ভবন ঘেরাও করেন।

এদিকে ঘটনার প্রতিবাদে রাকসুর নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা রেলওয়ে কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না হওয়ায় ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচির অংশ হিসেবে রেলস্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করেন রাকসুর নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। এর পরপরই চার রেলকর্মীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।

চার রেলকর্মীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রাকসুর ভিপি। তিনি বলেন, ‘এর আগেও আন্দোলনের পর রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তা বাস্তবায়ন করেনি। আজও আন্দোলন থামাতে তড়িঘড়ি করে বরখাস্ত করা হয়েছে কি না, পরে আবার তাঁদের বহাল করা হবে কি না, এ নিয়ে আমাদের শঙ্কা আছে।’

শিক্ষার্থীদের নিরাপত্তা, স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতিসহ সব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাকসু ও হল সংসদ নেতৃবৃন্দকে স্টেশনে অবস্থানের আহ্বান জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাবি শিক্ষার্থীকে মারধর, রেলের ৪ সদস্য সাময়িক বরখাস্ত

বিস্তারিত কমেন্টে