বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:১২:২০
শিরোনাম
● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● নাটোরে মৎস্য ও মাদকবিরোধী অভিযান, জেল-জরিমানা ● রাঙামাটিতে ১০ শতক জমি নিয়ে বিরোধ, ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ● চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● সিএমপি কমিশনারের ওপেন হাউজ ডেতে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা ● চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা ● বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র ল্যাব ৪ মাস ধরে বন্ধ ● দ্বিতীয়বারের মতো মৃত্যুদণ্ডের আদেশ দিলেন জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক ● উত্তরাখণ্ডে ৫.১ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিসহ বিশাল এলাকা ● প্রযুক্তির ভবিষ্যৎ মোকাবিলায় শিক্ষার্থীদের যে পরামর্শ দিলেন বাউয়েট উপাচার্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● নাটোরে মৎস্য ও মাদকবিরোধী অভিযান, জেল-জরিমানা ● রাঙামাটিতে ১০ শতক জমি নিয়ে বিরোধ, ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ● চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● সিএমপি কমিশনারের ওপেন হাউজ ডেতে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা ● চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা ● বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র ল্যাব ৪ মাস ধরে বন্ধ ● দ্বিতীয়বারের মতো মৃত্যুদণ্ডের আদেশ দিলেন জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক ● উত্তরাখণ্ডে ৫.১ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিসহ বিশাল এলাকা ● প্রযুক্তির ভবিষ্যৎ মোকাবিলায় শিক্ষার্থীদের যে পরামর্শ দিলেন বাউয়েট উপাচার্য

টিটন হত্যায় সীতাকুণ্ডে গ্রেপ্তার ২, বহিষ্কৃত যুবদল নেতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২১
শেয়ার: mail
টিটন হত্যায় সীতাকুণ্ডে গ্রেপ্তার ২, বহিষ্কৃত যুবদল নেতা

রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ডের একটি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

গ্রেপ্তার দুজন হলেন মোহাম্মদপুরের বহিষ্কৃত যুবদল নেতা রিপন ওরফে রিপন মাস্টার ও বাদল ওরফে কাইল্লা বাদল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাইল্লা বাদল মোহাম্মদপুরের আরেক শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ পাপ্পু ওরফে কিলার পাপ্পুর অন্যতম সহযোগী। তিনি দীর্ঘদিন ধরে পাপ্পুর হয়ে মোহাম্মদপুর তিন রাস্তা, বসিলা সড়ক ও ফুটপাতে চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধ করে আসছেন। মোহাম্মদপুরে কাইল্লা বাদলকে ন্যাকেট শাকিল, ভান্ডারি ইমন, ভাইগ্না ইয়াসিন এবং আরমান-শাহরুখ গ্রুপ সহযোগিতা করে আসছে। ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে হত্যা, সমন্বয়কের ওপর হামলা ও চাঁদাবাজিসহ বিভিন্ন ঘটনায় কাইল্লা বাদলের নাম এসেছে।

অন্যদিকে মোহাম্মদপুরের আরেক সন্ত্রাসী লাল্লুর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে আসছিলেন রিপন মাস্টার। সম্প্রতি বসিলায় একাধিক ব্যবসায়ীকে চাঁদার দাবিতে মোবাইল ফোনে হুমকি দেওয়ার ঘটনায় রিপন মাস্টারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

গত ২৮ এপ্রিল রাত ৮টার দিকে নিউমার্কেটের পেছনের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহ্ নেওয়াজ ছাত্রাবাসের সামনে টিটনকে গুলি করা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া এক শিক্ষার্থী বলেন, দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে টিটনকে এলোপাতাড়ি গুলি করেন। তখন তিনি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। আশপাশের লোকজন ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান। হামলাকারী দুজনই ক্যাপ ও মাস্ক পরা ছিলেন।

টিটনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

এ ঘটনায় টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। এজাহারে সন্দেহভাজন হিসেবে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান এবং রনি ওরফে ভান্ডারি রনির নাম উল্লেখ করা হয়। বসিলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে টিটনের সঙ্গে পিচ্চি হেলালের বিরোধ চলছিল বলে এজাহারে বলা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

টিটন হত্যায় সীতাকুণ্ডে গ্রেপ্তার ২, বহিষ্কৃত যুবদল নেতা

বিস্তারিত কমেন্টে