বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৫৭:২২
শিরোনাম
ইরান-ইরাক যুদ্ধের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা কারামির পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস তেলের দাম কমলে ভাড়াও কমবে: প্রতিশ্রুতি মন্ত্রীর গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ নাটোরের বাগাতিপাড়ায় সরকারি-বেসরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার উদ্বোধন গভীর নিম্নচাপের প্রভাব, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ইরান-ইরাক যুদ্ধের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা কারামির পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস তেলের দাম কমলে ভাড়াও কমবে: প্রতিশ্রুতি মন্ত্রীর গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ নাটোরের বাগাতিপাড়ায় সরকারি-বেসরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার উদ্বোধন গভীর নিম্নচাপের প্রভাব, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কড়া নিরাপত্তায় পশ্চিম দেয়ালে নেতানিয়াহু, আল-আকসা ঘিরে উত্তেজনার শঙ্কা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২২
শেয়ার: mail
কড়া নিরাপত্তায় পশ্চিম দেয়ালে নেতানিয়াহু, আল-আকসা ঘিরে উত্তেজনার শঙ্কা

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইয়ম কিপ্পুরকে সামনে রেখে কড়া নিরাপত্তার মধ্যে পূর্ব জেরুজালেমের পশ্চিম দেয়াল প্রাঙ্গণে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন মন্ত্রী ও হাজার হাজার ইসরায়েলি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নেতানিয়াহু পুরোনো শহরের ওয়াদি স্ট্রিট হয়ে পশ্চিম দেয়াল প্রাঙ্গণে যান বলে ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট জানিয়েছে। ওই সময় এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

জেরুজালেম গভর্নরেটের বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু ও তাঁর সঙ্গে থাকা বিপুলসংখ্যক ইসরায়েলি পশ্চিম দেয়াল প্রাঙ্গণে প্রবেশ করেন। একই সময়ে আল-আকসা মসজিদের একটি প্রবেশপথ বাব আল-রহমার কাছে ইসরায়েলিদের ধর্মীয় প্রার্থনা ও আচার পালনের আহ্বানও দেওয়া হয়েছিল।

ইয়ম কিপ্পুর শুরু হওয়ার আগে আল-আকসা ঘিরে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কায় ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট মুসল্লিদের আল-আকসায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম দেয়ালকে আল-আকসা প্রাঙ্গণের অংশ হিসেবে বিবেচনা করে। অন্যদিকে ইসরায়েল পশ্চিম দেয়ালকে ইহুদিদের পবিত্র স্থান হিসেবে দেখে।

এর মধ্যেই রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় প্রায় ১০০ ইসরায়েলি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার ও প্রার্থনা করেছে বলে জেরুজালেম গভর্নরেট জানিয়েছে।

ইহুদিদের ধর্মীয় উৎসব ইয়ম কিপ্পুর ২১ সেপ্টেম্বর শুরু হচ্ছে। এরপর সুক্কোটসহ আরও কয়েকটি ধর্মীয় উৎসব রয়েছে। এসব উৎসবকে ঘিরে আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলিদের প্রবেশ ও ধর্মীয় আচার পালনের ঘটনা নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের উদ্বেগ রয়েছে।

সূত্র: আনাদুলু এজেন্সি

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কড়া নিরাপত্তায় পশ্চিম দেয়ালে নেতানিয়াহু, আল-আকসা ঘিরে উত্তেজনার শঙ্কা

বিস্তারিত কমেন্টে