মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৪৫:০৩
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

মাসিক পেনশন ১৮ হাজার টাকা থেকে শুরু, কোন স্তরে কত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১০
শেয়ার: mail
মাসিক পেনশন ১৮ হাজার টাকা থেকে শুরু, কোন স্তরে কত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

অবসরে যাওয়া পেনশনভোগী কর্মকর্তা-কর্মচারীদের পেনশন পাঁচ ধাপে বাড়ছে। ফলে যাঁরা দীর্ঘদিন আগে অবসরে গেছেন এবং তুলনামূলক কম পেনশন পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে পেনশন বাড়ার পরিমাণ বেশি হবে। নতুন বেতনকাঠামোয় এ কথা বলা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে শনিবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর জাতীয় পে-স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি করা হয়। এ কাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে।

সর্বনিম্ন পর্যায়ে বর্তমানে যাঁরা ৯ হাজার টাকা পেনশন পান, তাঁরা এখন পাবেন ১৮ হাজার টাকা। আর বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে, অর্থাৎ মাসে ৪০ হাজার ১ টাকা বা তার বেশি যাঁরা পেনশন পান, তাঁরা পাবেন ৭০ হাজার ২০০ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী পেনশন বাড়বে নিট পেনশনের ধাপ অনুযায়ী:

  • মাসে ৯ হাজার টাকা বা তার কম: ১০০ শতাংশ
  • ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা: ৭৫ শতাংশ
  • ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা: ৬৫ শতাংশ
  • ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা: ৬০ শতাংশ
  • ৪০ হাজার ১ টাকা বা তার বেশি: ৫৫ শতাংশ

মন্ত্রিসভা গত ৩১ আগস্ট নতুন বেতনকাঠামোর প্রস্তাব অনুমোদন করে। সেদিন বৈঠকের পর সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার ‘এক গ্রেড এক পেনশন (ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন-ওআরওপি)’ পদ্ধতি চালুর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ পদ্ধতি সামরিক ও বেসামরিক সব ক্ষেত্রে একই সঙ্গে বাস্তবায়ন করা প্রয়োজন।

তবে এ পদ্ধতি চালু করতে বিপুল অর্থ লাগবে। এ ছাড়া বেসামরিক কর্মচারীদের ক্ষেত্রে ২০১৯ সালের আগের অবসরপ্রাপ্তদের তথ্য না থাকায় পদ্ধতিটি পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাসিক পেনশন ১৮ হাজার টাকা থেকে শুরু, কোন স্তরে কত

বিস্তারিত কমেন্টে