মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৫৩:৪০
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২
শেয়ার: mail
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।

বৃহস্পতিবার দুপুরে তিনি বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন শেড, ইয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। এ সময় বন্দরের সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে চেয়ারম্যান বন্দরের চলমান কার্যক্রম ও উন্নয়ন অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, বন্দরের অবকাঠামোগত সীমাবদ্ধতা, পানি নিষ্কাশন ব্যবস্থা, হাসপাতালসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বন্দরে হাসপাতাল, পানি নিষ্কাশন ব্যবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হবে।

তিনি আরও বলেন, বন্দরের উন্নয়ন ও সেবার মান বাড়ানোর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বন্দরের কোনো কর্মকর্তা-কর্মচারী বা সংশ্লিষ্ট কেউ দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি।

নিরাপত্তার বিষয়ে চেয়ারম্যান বলেন, বেনাপোল বন্দরে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করা হবে। পুরো বন্দরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এতে বন্দরের কার্যক্রম সার্বক্ষণিক নজরদারির মধ্যে থাকবে এবং কোনো ধরনের অনিয়ম হলে তা শনাক্ত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

পরিদর্শনকালে চেয়ারম্যান বন্দরের বিভিন্ন শেড ও ইয়ার্ডে পণ্য ওঠানামা, সংরক্ষণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রমের বাস্তব চিত্র দেখেন। এ সময় বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে চলমান কার্যক্রম ও বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত তথ্য নেন। বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ ও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

বেনাপোল স্থলবন্দর দেশের স্থলপথে ভারত-বাংলাদেশ বাণিজ্যের অন্যতম প্রধান প্রবেশদ্বার। প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি পণ্য এ বন্দর দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ ও বহির্গমন করে। ফলে বন্দরের অবকাঠামো, পণ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন, চিকিৎসা ও অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়ন ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিদর্শনের সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বেনাপোল স্থলবন্দরের পরিচালক রুহুল আমিন, ঢাকা তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার হাসান আলী, প্রকল্প পরিচালক (ডিপিডি) সিদ্দিকুর রহমান, সহকারী পরিচালক (ট্রাফিক) আনিছুর রহমান, পার্থ ঘোষ, আব্দুল হান্নান, সঞ্জয় কুমার, বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহিদ আলীসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে চেয়ারম্যান বন্দরের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করা এবং ব্যবসায়ী, শ্রমিক ও বন্দর ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান

বিস্তারিত কমেন্টে