মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:১২:০৯
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

ডেঙ্গু প্রতিরোধ ও লেক আধুনিকায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২২
শেয়ার: mail
ডেঙ্গু প্রতিরোধ ও লেক আধুনিকায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে চলমান অভিযান আরও কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীর গুলশান ও ধানমন্ডি লেক দখলমুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গুলশান ও ধানমন্ডি লেক দখলমুক্ত ও আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরাও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জানান, ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রম আরও জোরদার করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যবস্থা নিচ্ছে বলে জানানো হয়। পাশাপাশি গুলশান ও বারিধারা লেকে অবৈধভাবে বর্জ্য নির্গমনের লাইন বন্ধ এবং লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

ধানমন্ডি লেকের পাড় দখলমুক্ত করে পুরো লেক এলাকা আধুনিকায়নের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। সেখানে নজরুল মঞ্চ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। একই সঙ্গে লেকের আশপাশের এলাকাকে আধুনিক ও নান্দনিকভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া লেকের পাশে থাকা রেস্তোরাঁগুলোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দু-একটি রেস্তোরাঁ ছাড়া অন্যগুলো সরিয়ে ফেলার পরিকল্পনার কথা জানিয়েছে সিটি করপোরেশন।

বৈঠকে রাজধানীর লেকগুলো দখল ও দূষণমুক্ত রাখা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জনসাধারণের জন্য আরও ব্যবহার উপযোগী করে গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ডেঙ্গু প্রতিরোধ ও লেক আধুনিকায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিস্তারিত কমেন্টে