মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:২৮:২৭
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

বাঘাইছড়ি স্কুলে বিজ্ঞানাগার, ওয়াল লাইব্রেরি ও অভিভাবক শেড উদ্বোধন

মোঃ ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
মোঃ ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩০
শেয়ার: mail
বাঘাইছড়ি স্কুলে বিজ্ঞানাগার, ওয়াল লাইব্রেরি ও অভিভাবক শেড উদ্বোধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞানাগার (সায়েন্স ল্যাব), ওয়াল লাইব্রেরি ও অভিভাবক শেড উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এসব সুবিধার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমেনা মারজান।

উদ্বোধনকালে ইউএনও আমেনা মারজান বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শুধু শ্রেণিকক্ষে পাঠদানই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান, পাঠাভ্যাস এবং উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাও জরুরি। বিজ্ঞানাগার, ওয়াল লাইব্রেরি ও অভিভাবক শেড বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষাবান্ধব করতে ভূমিকা রাখবে।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইনির্ভর শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরিতে বিজ্ঞানাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাতে-কলমে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন বিষয় শেখার সুযোগ বাড়বে। একই সঙ্গে ওয়াল লাইব্রেরি শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে।

অন্যদিকে, বিদ্যালয়ে আসা অভিভাবকদের অপেক্ষা ও অবস্থানের জন্য নির্ধারিত স্থান হিসেবে অভিভাবক শেড স্থাপন করা হয়েছে। এতে বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের যোগাযোগ আরও সুশৃঙ্খল হওয়ার পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ সময় পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্র সেন চাকমা, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষার্থীদের অভিভাবক, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাঘাইছড়ি স্কুলে বিজ্ঞানাগার, ওয়াল লাইব্রেরি ও অভিভাবক শেড উদ্বোধন

বিস্তারিত কমেন্টে