বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫৮:১৪
শিরোনাম
● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত ● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

ম্যাচ না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৬
শেয়ার: mail
ম্যাচ না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

মাঠে রোদ উঠলেও ভেজা আউটফিল্ড শুকায়নি। ফলে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির পর রোদ ওঠায় ক্রিকেটাররা ঠিকঠাক ওয়ার্ম-আপ করলেও আগের ভারী বৃষ্টিতে আউটফিল্ড মারাত্মকভাবে ভিজে ছিল।

নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ কিংবা সুপার ওভার আয়োজন সম্ভব না হওয়ায় নিয়ম অনুযায়ী দুই দলের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং বিবেচনা করা হয়। বাংলাদেশের অবস্থান ১০ম, যেখানে চীনের অবস্থান ৩৬তম। র‍্যাঙ্কিংয়ে বড় ব্যবধানে এগিয়ে থাকায় ম্যাচ না খেলেই শেষ চার নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

আগামী ২০ সেপ্টেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে টাইগ্রেসরা। সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি ভারত। শুক্রবার সকাল ১১টায় কোয়ার্টার ফাইনালে জাপানের মুখোমুখি হবে ভারতীয় নারী দল।

উল্লেখ্য, এশিয়ান গেমসে এর আগে দুবার রূপা ও একবার ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সাম্প্রতিক এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হারের ব্যর্থতা ভুলে এবার এশিয়ান গেমসের মঞ্চে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ম্যাচ না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

বিস্তারিত কমেন্টে