মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৫৩:৪০
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে ২১ পিস ইয়াবাসহ তরুণ গ্রেফতার

মো. নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মো. নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৩
শেয়ার: mail
দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে ২১ পিস ইয়াবাসহ তরুণ গ্রেফতার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবাসহ মো. আলিফ হাসান (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলিফ হাসান স্থানীয় সানন্দবাড়ী কলেজপাড়া এলাকার মো. আশরাফুলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় চলমান মাদকবিরোধী বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের নির্দেশনা ও নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

অভিযান পরিচালনাকারী দলে ছিলেন এসআই আল-আমিন, এসআই রহমত আলী ও কনস্টেবল মেসবাহ উদ্দিন। তারা সানন্দবাড়ী কলেজ এলাকায় কৌশলগত অবস্থান নিয়ে সন্দেহভাজন আলিফ হাসানকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। মাদকের সামাজিক বিস্তার রোধে পুলিশের অবস্থান পরিষ্কার—আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কারও সঙ্গেই কোনো আপস করা হবে না এবং এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।’

উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটসহ আটক আলিফ হাসানের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (এজাহার) দায়েরের প্রক্রিয়া চলছে। আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ ও আদালতে সোপর্দ করার উদ্দেশ্যে আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় দেওয়ানগঞ্জ মডেল থানায় স্থানান্তর করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে ২১ পিস ইয়াবাসহ তরুণ গ্রেফতার

বিস্তারিত কমেন্টে