মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:১০:৫২
শিরোনাম
নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও কমছে বাড়িভাড়া ভাতার শতকরা হার ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান কালো জাদু’র ভয় দেখিয়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার হাতিয়ে নিলেন প্রতারক চক্র চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন সদস্য ফরম যাচাই-বাছাই সম্পন্ন জাবিতে দোকান নিয়ন্ত্রণ নিয়ে দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ১০ কুমিল্লা বিশ্ববিদ্যালয় গণিত ক্লাবের নেতৃত্বে মাহফুজ ও রায়হান জিন্নাহর ছবি সরিয়ে আলোচনায় ঢাবির উর্দু বিভাগের শিক্ষার্থী আবু তৈয়ব রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল কসবায় বিজিবির অভিযানে মাদকসহ আটক, ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও কমছে বাড়িভাড়া ভাতার শতকরা হার ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান কালো জাদু’র ভয় দেখিয়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার হাতিয়ে নিলেন প্রতারক চক্র চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন সদস্য ফরম যাচাই-বাছাই সম্পন্ন জাবিতে দোকান নিয়ন্ত্রণ নিয়ে দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ১০ কুমিল্লা বিশ্ববিদ্যালয় গণিত ক্লাবের নেতৃত্বে মাহফুজ ও রায়হান জিন্নাহর ছবি সরিয়ে আলোচনায় ঢাবির উর্দু বিভাগের শিক্ষার্থী আবু তৈয়ব রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল কসবায় বিজিবির অভিযানে মাদকসহ আটক, ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

প্রকৃত অসহায় ও যোগ্যদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৯
শেয়ার: mail
প্রকৃত অসহায় ও যোগ্যদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রকৃত অসহায় ও যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। কোনো ধরনের অনিয়ম বা অবহেলার কারণে যেন প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকারও কড়া নির্দেশ দেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বয়স্ক ও বিধবাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা ভাতার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ‘আর কোনো মা-বাবা যেন তাঁদের ন্যায্য অধিকার ও প্রাপ্য হক থেকে বঞ্চিত না হন।’ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল যেন সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর ঘরে পৌঁছায়, সেজন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও স্বচ্ছ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

কর্মসূচির শুরুতে বাগাতিপাড়া উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রতিমন্ত্রী। এরপর তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক ব্যক্তিদের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক তুলে দেন। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।

পরবর্তীতে প্রতিমন্ত্রী বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মানোন্নয়ন নিয়ে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। পরিদর্শনের শেষ পর্বে তিনি উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দিয়ে এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আইনশৃঙ্খলা জোরদারে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন এবং সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

প্রকৃত অসহায় ও যোগ্যদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

বিস্তারিত কমেন্টে