রবিবার, ১ নভেম্বর, ২০২৬ | ১৬ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:১৭:০৮
শিরোনাম
● বাগেরহাটে জাতীয় যুব দিবস পালিত, বিতরণ করা হলো যুব ঋণের চেক ও সম্মাননা ● গাইবান্ধায় ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার ● মেসের অনিয়ম ও পথে ভীতিতে রাবির অনাবাসিক নারী শিক্ষার্থীরা ● বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ● স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার ● যুব অলিম্পিকে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির কাফি ● পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড ● নানা আয়োজনে শিবচরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ঋণ বিতরণ ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার প্রত্যয়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালন ● বাগেরহাটে জাতীয় যুব দিবস পালিত, বিতরণ করা হলো যুব ঋণের চেক ও সম্মাননা ● গাইবান্ধায় ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার ● মেসের অনিয়ম ও পথে ভীতিতে রাবির অনাবাসিক নারী শিক্ষার্থীরা ● বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ● স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার ● যুব অলিম্পিকে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির কাফি ● পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড ● নানা আয়োজনে শিবচরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ঋণ বিতরণ ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার প্রত্যয়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালন

ইতালিতে হামলার ঘটনায় ভেনিস থানায় মামলা করলেন বাঁধন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৮
শেয়ার: mail
ইতালিতে হামলার ঘটনায় ভেনিস থানায় মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও চরম লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে স্থানীয় থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় পুলিশের কাছে এ লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় বাঁধন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছিলেন, ‘আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে ফিরছি না। এ ঘটনার শেষ আমি দেখেই ছাড়ব।’

বাঁধন জানান, ঘটনার পর থেকেই ইতালির পুলিশ তাঁকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেছে। হামলার পরপরই পুলিশ তাঁকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয়। পরবর্তীতে রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কার্যালয় থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে থানায় উপস্থিত হয়ে তিনি আইনি প্রক্রিয়া সম্পন্ন ও মামলা দায়ের করেন। অভিনেত্রী আরও উল্লেখ করেন, ঘটনার পর্যাপ্ত ভিডিও ও তথ্যপ্রমাণ তাঁদের হাতে রয়েছে এবং ইতোমধ্যে হামলায় অংশ নেওয়া কয়েকজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

এদিকে অভিনেত্রী বাঁধনের ওপর এ অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার জোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

ইতালির স্থানীয় সংবাদমাধ্যম ‘ইল গাজ্জেত্তিনো’ এক প্রতিবেদনে জানিয়েছে, ভেনিস নগর প্রশাসন পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভেনিসের মেস্ত্রে এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতাকর্মী অভিনেত্রীকে ঘিরে ধরে শারীরিক ও মানসিক লাঞ্ছনা চালায়। হামলাকারীরা তাঁকে ‘জুলাই যোদ্ধা’ বলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কটূক্তি ও গালাগাল করে বলেও ইতালীয় গণমাধ্যমে উঠে এসেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করতে ইতালীয় পুলিশের বিশেষ শাখা জোর তদন্ত পরিচালনা করছে।

উল্লেখ্য, এর আগে স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে ফেসবুক লাইভে এসে নিজের ওপর ঘটা হামলা ও হেনস্তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন বাঁধন। এ সময় তিনি ইতালি প্রবাসী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে এই সংঘবদ্ধ হামলার সরাসরি অভিযোগ আনেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইতালিতে হামলার ঘটনায় ভেনিস থানায় মামলা করলেন বাঁধন

বিস্তারিত কমেন্টে