সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৪২:৩০
শিরোনাম
যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাবার পথেই মাতেও মেসি: অধিনায়ক হিসেবে ইন্টার মায়ামিকে জেতালেন ন্যাপলস কাপ বক্স অফিসে বিপর্যয়ের পর ওটিটিতেও বড় ধাক্কা যশের ‘টক্সিক’, ২০০ কোটির দর নামল ৩০ কোটিতে যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাবার পথেই মাতেও মেসি: অধিনায়ক হিসেবে ইন্টার মায়ামিকে জেতালেন ন্যাপলস কাপ বক্স অফিসে বিপর্যয়ের পর ওটিটিতেও বড় ধাক্কা যশের ‘টক্সিক’, ২০০ কোটির দর নামল ৩০ কোটিতে

‘সালমানকে ভুলে থাকা সম্ভব নয়’, প্রয়াণ দিবসে আবেগঘন স্মৃতিচারণায় মৌসুমী

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৯
শেয়ার: mail
‘সালমানকে ভুলে থাকা সম্ভব নয়’, প্রয়াণ দিবসে আবেগঘন স্মৃতিচারণায় মৌসুমী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর চলে যাওয়ার তিন দশক পেরিয়ে গেলেও তাঁকে আজও গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন তাঁর সহশিল্পী ও অগণিত দর্শক। প্রিয় বন্ধু ও প্রথম চলচ্চিত্রের সহশিল্পীর প্রয়াণ দিবসে এক আবেগঘন বার্তায় তাঁকে স্মরণ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।

সালমান শাহর মৃত্যুর দিনের স্মৃতিচারণা করে মৌসুমী বলেন, “তিন দশক পেরিয়ে গেলেও সেই দিনের কথা মনে পড়লে আজও বুকটা ভারী হয়ে আসে। ৩০ বছর আগে আজকের দিনেই এমন একটি দুঃসংবাদ শুনতে হয়েছিল, যা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না—সালমান আর নেই।”

প্রিয় বন্ধুকে হারানোর সেই শোক আজও নাড়া দেয় জানিয়ে মৌসুমী বলেন, “প্রিয় বন্ধুকে হারানোর গভীর বেদনা বুকে নিয়ে সেদিন তাঁকে বিদায় জানাতে হয়েছিল। সময় অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু সালমানের স্মৃতি এতটুকু মলিন হয়নি। সালমান শাহকে আসলে কোনোভাবেই ভুলে থাকা সম্ভব নয়।”

মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান শাহ বাংলা চলচ্চিত্রে যে গভীর প্রভাব তৈরি করেছিলেন, সেটিকে বিস্ময়কর উল্লেখ করে মৌসুমী বলেন, “১৯৯৩ থেকে ১৯৯৬—মাত্র চার বছরের অভিনয়জীবন ছিল সালমানের। অথচ এত অল্প সময়ে বাংলা চলচ্চিত্রে সে যে প্রভাব রেখে গেছে, তা সত্যিই বিস্ময়কর। অসাধারণ অভিনয় আর অনন্য ব্যক্তিত্ব দিয়ে খুব দ্রুত কোটি দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিল সে।”

সালমানের এমন অকাল মৃত্যু নিয়ে আজও মনে প্রশ্ন জাগে জানিয়ে তিনি বলেন, “আজও মনে প্রশ্ন জাগে, জীবনের ও ক্যারিয়ারের এত উজ্জ্বল সময়ে কেন সে সবাইকে কাঁদিয়ে চলে গেল? হয়তো এই প্রশ্নের উত্তর কখনো পাওয়া যাবে না।”

তবে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে সালমানের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিগুলো মনে করতেই বেশি ভালো লাগে বলে জানান মৌসুমী। তাঁর কথায়, “তাই উত্তর খোঁজার বদলে সালমানের সঙ্গে কাটানো সোনালি সময়গুলো মনে করতে ভালো লাগে। কল্পনার ভেতর এখনো তাঁর সঙ্গে দেখা হয়, কথা হয়। সালমান নিজের জায়গায় ছিল একেবারেই অনন্য।”

মৌসুমী আরো যোগ করেন, “বাংলা চলচ্চিত্র যতদিন বেঁচে থাকবে, দর্শকের অকৃত্রিম ভালোবাসায় সালমানও ততদিন বেঁচে থাকবেন।”

উল্লেখ্য, মাত্র চার বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে ঢালিউডে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছিলেন সালমান শাহ। তাঁর অভিনীত সিনেমা ও গান আজও দর্শক-শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। সময়ের পরিক্রমায় প্রজন্ম বদলালেও তাঁর প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। মৃত্যুর তিন দশক পরও সালমান শাহ শুধু একটি নাম নন; তিনি বাংলা চলচ্চিত্রের এমন এক অমর নক্ষত্র, যাঁর আবেদন আজও চিরভাস্বর।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

‘সালমানকে ভুলে থাকা সম্ভব নয়’, প্রয়াণ দিবসে আবেগঘন স্মৃতিচারণায় মৌসুমী

বিস্তারিত কমেন্টে