রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৪:৩৩
শিরোনাম
৮ সেকেন্ডে নিজের শরীর দিয়ে নবজাতককে বাঁচিয়ে জাতীয় বীর পাকিস্তানের নার্স রাজিয়া নূরিন দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলেন হাইকোর্ট, এখনই হচ্ছে না কারামুক্তি রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ খাদ্য মজুত ও গুণগত মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার ইবিতে সহিংসতা ও অস্ত্রের মহড়ায় সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের গভীর উদ্বেগ বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বেড়ে ১৮ হাজার ডলার ৮ সেকেন্ডে নিজের শরীর দিয়ে নবজাতককে বাঁচিয়ে জাতীয় বীর পাকিস্তানের নার্স রাজিয়া নূরিন দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলেন হাইকোর্ট, এখনই হচ্ছে না কারামুক্তি রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ খাদ্য মজুত ও গুণগত মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার ইবিতে সহিংসতা ও অস্ত্রের মহড়ায় সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের গভীর উদ্বেগ বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বেড়ে ১৮ হাজার ডলার

দেশের বাজারে স্বর্ণের দামে ফের সংশোধন, নতুন মূল্যতালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০
শেয়ার: mail
দেশের বাজারে স্বর্ণের দামে ফের সংশোধন, নতুন মূল্যতালিকা প্রকাশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

স্থানীয় বাজারে তেজাবি (পাকা) স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণের মূল্য কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর হয়েছে বলে জানিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা, ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৭ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছর এ নিয়ে দেশের বাজারে মোট ১১২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো; যার মধ্যে ৫৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৫৬ বার কমানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেশের বাজারে স্বর্ণের দামে ফের সংশোধন, নতুন মূল্যতালিকা প্রকাশ

বিস্তারিত কমেন্টে