রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৪:২৯
শিরোনাম
কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান ৮ সেকেন্ডে নিজের শরীর দিয়ে নবজাতককে বাঁচিয়ে জাতীয় বীর পাকিস্তানের নার্স রাজিয়া নূরিন দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলেন হাইকোর্ট, এখনই হচ্ছে না কারামুক্তি রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ খাদ্য মজুত ও গুণগত মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান ৮ সেকেন্ডে নিজের শরীর দিয়ে নবজাতককে বাঁচিয়ে জাতীয় বীর পাকিস্তানের নার্স রাজিয়া নূরিন দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলেন হাইকোর্ট, এখনই হচ্ছে না কারামুক্তি রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ খাদ্য মজুত ও গুণগত মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

চাটমোহরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৩
শেয়ার: mail
চাটমোহরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে নানা আয়োজনের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে শুভ জন্মাষ্টমী উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) চাটমোহর পৌর এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

চাটমোহর উপজেলা ও পৌর পূজা উদ্‌যাপন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রাটি শ্রীশ্রী রাধাবল্লভ মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শোভাযাত্রায় ধর্মীয় সংগীত ও ভক্তিমূলক বাদ্যযন্ত্রের তালে তালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ও সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

স্থানীয় পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি সমাজের শান্তি, সার্বিক কল্যাণ ও সমৃদ্ধির প্রত্যাশায় প্রতিবছরের মতো এবারও জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হচ্ছে। দিনব্যাপী এ উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে