যশোরের শার্শা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার পাঁচভূলট দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম মো. আলামিন। তিনি পাঁচভূলট দক্ষিণপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পাঁচভূলট দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এসসি নং-২৯৯/২০ মামলার যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি আলামিনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শার্শা থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
kalprakash.com/IM