সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:০৯:৫৪
শিরোনাম
● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

নেপালে বন্যা ও ভূমিধস: ৩ কোটি ১০ লাখ ডলার সহায়তার আবেদন রেড ক্রসের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:২৪
শেয়ার: mail
নেপালে বন্যা ও ভূমিধস: ৩ কোটি ১০ লাখ ডলার সহায়তার আবেদন রেড ক্রসের

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার তহবিল সংগ্রহের জরুরি আবেদন জানিয়েছে রেড ক্রস।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) বৃহস্পতিবার এই জরুরি আবেদন জানায়। এর আগে তাৎক্ষণিক জীবনরক্ষাকারী কার্যক্রমে সহায়তার জন্য সংস্থাটি ১০ লাখ সুইস ফ্রাঁ ছাড় করে।

আইএফআরসি জানায়, আগামী দুই বছর এই তহবিল ব্যবহার করে প্রথমে জরুরি দুর্যোগ মোকাবিলা এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্য ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন এবং পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা দেওয়া হবে।

আইএফআরসির মহাসচিব জগন চাপাগাঁই এক বিবৃতিতে বলেন, ‘দুর্যোগের ভয়াবহতার চিত্র ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। আমরা জানি, পুরো গ্রাম পানির স্রোতে ভেসে গেছে। আগামী কয়েক ঘণ্টা ও দিনগুলোতে মানুষের প্রয়োজনীয়তা আরও বাড়বে।’

তিনি আরও বলেন, ‘যেসব মানুষ ঘরবাড়ি ও জীবিকার উৎস হারিয়েছেন, তাঁদের ঘুরে দাঁড়াতে এবং নতুন করে জীবন গড়তে দীর্ঘমেয়াদি সহায়তা প্রয়োজন হবে।’

গত বুধবার প্রবল বেগে নেমে আসা বরফশীতল পানি ও কাদার স্রোত অনেকটা সুনামির মতো আঘাত হানে। এতে কাদামাটির স্রোতে জনপদ তলিয়ে যায়, বহু ঘরবাড়ি ভেসে যায় এবং সেতু ও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়।

আইএফআরসি জানিয়েছে, প্রাথমিক হিসাবে প্রায় ৯৩ হাজার মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির হিসাব এখনও নেওয়া হচ্ছে। সংস্থাটি আরও জানায়, দুর্গত এলাকাগুলো অত্যন্ত প্রত্যন্ত হওয়ায় এবং যোগাযোগ অবকাঠামো ভেঙে পড়ায় দুর্যোগের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

রেড ক্রসের এই তহবিল নেপাল রেড ক্রসের স্থানীয় দলগুলোর কার্যক্রমে সহায়তা করবে। এর আওতায় আশ্রয়, নগদ সহায়তা, প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা এবং বিচ্ছিন্ন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, নেপাল রেড ক্রসের (এনআরসি) দলগুলো ইতোমধ্যে দুর্গতদের মাঝে খাবার, পানি এবং জরুরি ত্রাণসামগ্রী বিতরণ শুরু করেছে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে ত্রিপল, কম্বল, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, স্ট্রেচার ও মরদেহ বহনের ব্যাগ। উল্লেখ্য, আইএফআরসি বিশ্বের সর্ববৃহৎ মানবিক সহায়তা নেটওয়ার্ক।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নেপালে বন্যা ও ভূমিধস: ৩ কোটি ১০ লাখ ডলার সহায়তার আবেদন রেড ক্রসের

বিস্তারিত কমেন্টে