শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩ | ১৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:২৯:৪৭

বিলবাওকে ২–০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:৫৮
শেয়ার: mail
বিলবাওকে ২–০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় নিজেদের প্রথম হোম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ২–০ গোলে হারিয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে ক্যাম্প ন্যুতে স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া ও স্প্যানিশ মিডফিল্ডার ফারমিন লোপেজ।

ম্যাচের ৩৭তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনিয়া। পেদ্রির চমৎকার এক থ্রু-বলে ভেঙে পড়ে বিলবাওয়ের রক্ষণভাগ। বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষক উনাই সিমনকে কাটিয়ে ফাঁকা জালে বল জড়ান এই ব্রাজিলিয়ান তারকা।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার হাতে। তবে অ্যাথলেটিক গোলরক্ষক সিমনের কয়েকটি দুর্দান্ত সেভের কারণে ব্যবধান বাড়াতে পারছিল না স্বাগতিকরা।

অবশেষে ম্যাচের ৮২তম মিনিটে দ্বিতীয় গোল পেয়ে দলের জয় নিশ্চিত করে বার্সেলোনা। করিম আদেয়েমির নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে মারাত্মক ভুল করেন অ্যাথলেটিকের অভিজ্ঞ ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে। সেই ভুলে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক সিমনকে পরাস্ত করে জালে পাঠান ফারমিন লোপেজ।

এবারও সেন্টার-ফরোয়ার্ড হিসেবে খেলা রাফিনিয়া লা লিগার প্রথম দুই ম্যাচেই তিনটি গোল করলেন। তবে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই একজন স্বীকৃত স্ট্রাইকার দলে ভেড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে বার্সেলোনা।

এই জয়ে টানা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। সমান ৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ, বেতিস ও সেভিয়াও টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে অ্যাথলেটিক বিলবাও ও রিয়াল সোসিয়েদাদ এখনো কোনো পয়েন্টের দেখা পায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিলবাওকে ২–০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা

বিস্তারিত কমেন্টে