মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:২৭:২৯
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

প্রিন্স মণ্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রিন্স মণ্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:০৮
শেয়ার: mail
বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাগেরহাটে মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ১৪০ পুরিয়া (২০০ গ্রাম) গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

তিনি জানান, সদর উপজেলার পৌরসভাধীন নাগেরবাজারসহ বিভিন্ন এলাকায় জেলা পুলিশ ও ডিবির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বিভিন্ন সড়ক ও গমনাগমনের পথ নিয়ন্ত্রণে নিয়ে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করা হয়। পাশাপাশি স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে কয়েকটি বসতঘরেও তল্লাশি চালানো হয়।

এ অভিযানে সাতজন পুরুষ ও একজন নারীসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ১৪০ পুরিয়া গাঁজা, ৪ লিটার চোলাই মদ ও ৫৫টি ছুরি জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিষ্ণু রবি দাস, পল্টু রবি দাস, জয় রবি দাস, মো. রিফাত, সিরাজ, বিপ্লব মিস্ত্রী, নিমাই সাহা ও পলি।

এদিকে পৃথক অভিযানে ডিবি পুলিশ হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন পুকুরপাড় থেকে এক হাজার টাকা মূল্যমানের ৯০ হাজার টাকার জাল নোটসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে।

জাল নোটের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আকলাস ভুইয়া, আশিকুর রহমান মোল্লা ও মো. শিবলু ফকির।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে উদ্ধার করা মাদক, অস্ত্রসদৃশ ছুরি ও জাল নোটের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

বিস্তারিত কমেন্টে