শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৫৪:২৭

কম্পিউটার থেকে গুগল ফটোজে ব্যাকআপের নিয়মে বড় পরিবর্তন আনল গুগল

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪:৪০
শেয়ার: mail
কম্পিউটার থেকে গুগল ফটোজে ব্যাকআপের নিয়মে বড় পরিবর্তন আনল গুগল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কম্পিউটারে থাকা ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে গুগল ফটোজে সংরক্ষণের ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে গুগল। এতদিন গুগল ড্রাইভের ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে কম্পিউটারের নির্দিষ্ট ফোল্ডারের ছবি ও ভিডিও সরাসরি গুগল ফটোজে স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ নেওয়া যেত। এখন থেকে সে সুবিধা আর থাকছে না।

ফলে কম্পিউটার থেকে নতুন ছবি ও ভিডিও গুগল ফটোজে সংরক্ষণ করতে চাইলে ব্যবহারকারীদের সরাসরি গুগল ফটোজের ওয়েবসাইট ব্যবহার করতে হবে।

পুরোনো ছবি ও ভিডিও কি মুছে যাবে?

গুগলের নতুন এই পরিবর্তনে আগে থেকে সংরক্ষিত ছবি ও ভিডিও মুছে যাওয়ার বা হারিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। গুগল ফটোজে অতীতে আপলোড করা সব কনটেন্ট অপরিবর্তিত ও সুরক্ষিত থাকবে। একইভাবে, গুগল ড্রাইভের ডেস্কটপ সংস্করণের মাধ্যমে পূর্বে ব্যাকআপ নেওয়া ফাইলগুলোও আগের মতোই সংরক্ষিত থাকবে। অর্থাৎ, এই পরিবর্তনটি কেবল নতুন ছবি ও ভিডিও আপলোড করার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

কম্পিউটার থেকে ছবি-ভিডিও সংরক্ষণের নতুন নিয়ম

নতুন নিয়মে কম্পিউটার থেকে গুগল ফটোজে ছবি বা ভিডিও সংরক্ষণ করতে হলে প্রথমে ব্রাউজারের মাধ্যমে গুগল ফটোজে প্রবেশ করে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এরপর ছবি আপলোড করার অপশন থেকে ‘ফোল্ডার সংরক্ষণ’ (Folder Upload) নির্বাচন করতে হবে। এবার কম্পিউটারের নির্দিষ্ট ফোল্ডারটি নির্বাচন করে প্রয়োজনীয় অনুমতি দিলেই ছবি ও ভিডিও গুগল ফটোজে সংরক্ষণ শুরু হবে।

সবচেয়ে বেশি প্রভাবিত হবেন কারা?

এই পরিবর্তনটির ফলে মূলত তাঁরাই বেশি প্রভাবিত হবেন, যাঁরা নিয়মিত ক্যামেরা বা মুঠোফোন থেকে ছবি কম্পিউটারে স্থানান্তর করে ড্রাইভ ডেস্কটপ অ্যাপের মাধ্যমে ক্লাউডে ব্যাকআপ রাখতেন। এখন থেকে বড় সংগ্রহের ফাইল বা নির্দিষ্ট ফোল্ডারের কনটেন্ট সংরক্ষণের কাজটি সরাসরি ওয়েব সংস্করণের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।

স্টোরেজ সচেতনতা

গুগল ফটোজে নতুন করে বিপুল পরিমাণ ছবি বা ভিডিও সংরক্ষণের আগে অ্যাকাউন্টের স্টোরেজ যাচাই করে নেওয়া জরুরি। গুগল ফটোজ মূলত ব্যবহারকারীর মূল গুগল অ্যাকাউন্টের ক্লাউড স্টোরেজ ব্যবহার করে, যা জিমেইল ও গুগল ড্রাইভের সঙ্গে যৌথভাবে যুক্ত। তাই পর্যাপ্ত খালি জায়গা রয়েছে কি না, তা নিশ্চিত হয়ে ব্যাকআপ নেওয়া শ্রেয়।

সূত্র: গুগল ড্রাইভ হেল্প

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কম্পিউটার থেকে গুগল ফটোজে ব্যাকআপের নিয়মে বড় পরিবর্তন আনল গুগল

বিস্তারিত কমেন্টে