বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৫৩:৪৪

কসবায় ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৪
শেয়ার: mail
কসবায় ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ আছমা আক্তার (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে কসবা পৌরসভার টিআলী মোড় থেকে কুটি চৌমুহনী সড়কের শাহপুর এলাকায় ল্যাংড়া শাহ আলমের বাড়ির সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ উল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আছমা আক্তারকে আটক করে তাঁর হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তার আছমা আক্তার কসবা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর এলাকার বাসিন্দা এবং মো. সফি মিয়ার স্ত্রী।

এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার এফআইআর নম্বর ২১ এবং জিআর নম্বর ৩৪৫।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কসবায় ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে