শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৩৯:৪১

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলা: তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি কারাগারে

এহসানুল ইসলাম ঈমন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৪৬
শেয়ার: mail
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলা: তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি কারাগারে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টার মামলায় তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে হাতকাটা কাশেমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক আব্দুল হান্নান তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় অংশ নেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওই সময় কারওয়ান বাজারের বাপেক্স ভবনের সামনে তাঁকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা চালান।

এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলা: তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি কারাগারে

বিস্তারিত কমেন্টে