রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৮:১৩

ভারতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর ছাদ থেকে পড়ার নাটক, বিএসএফ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১:৩২
শেয়ার: mail
ভারতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর ছাদ থেকে পড়ার নাটক, বিএসএফ সদস্য গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে ছাদ থেকে পড়ে যাওয়ার নাটক সাজানোর অভিযোগ উঠেছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বিএসএফ জওয়ান অমরজিৎ সিংকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট রাতে ছুটিতে বাড়ি ফেরেন বিএসএফ সদস্য অমরজিৎ সিং। রাতে তিনি তাঁর স্ত্রী রামার ওপর নৃশংস শারীরিক নির্যাতন চালান, যার ফলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ১৪ আগস্ট ভোরে নিহতের পরিবারকে জানানো হয় যে, রামা অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে রামার মরদেহ দেখতে পান এবং তাঁর শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন দেখে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে শনাক্ত করেন।

নিহতের বাবা রাম চাঁদ অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তাঁর মেয়ে জামাইয়ের হাতে নিয়মিত যৌতুক ও পারিবারিক কারণে চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন।

এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ মূল অভিযুক্ত অমরজিৎ সিং, তাঁর চাচা কুলদীপ কুকি এবং চাচি সোনিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) হরপ্রেম সিং জানান, প্রধান অভিযুক্ত বিএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ভারতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর ছাদ থেকে পড়ার নাটক, বিএসএফ সদস্য গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে