বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৩৯:০৪
শিরোনাম
মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:৩০
শেয়ার: mail
ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা মৌলিক মানবাধিকারের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, নাগরিকদের সহজাত ও সর্বজনীন অধিকার সুরক্ষিত রাখা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

শনিবার (১৫ আগস্ট) সকালে গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক-সিডিএমে ‘অ্যাক্সিলারেটিং ডিজিটাল লিগ্যাল এইড সার্ভিসেস ইন বাংলাদেশ’ প্রকল্পের দুই দিনব্যাপী সমন্বয় সভার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “ন্যায়বিচার কেবল বিরোধ নিষ্পত্তির আনুষ্ঠানিকতা নয়, এর মূল লক্ষ্য প্রতিটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা। এমনকি গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরও আত্মপক্ষ সমর্থনের অধিকার রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।” বিচারকদের উদ্দেশে তিনি বলেন, আইনের ব্যাখ্যা শুধু অক্ষরের মধ্যে সীমাবদ্ধ না রেখে মামলার প্রেক্ষাপট ও বাস্তবতার নিরিখে ন্যায়বিচারের স্বার্থে প্রয়োগ করতে হবে।

কর্মদক্ষতা বাড়াতে আট বিভাগের আটজন সেরা লিগ্যাল এইড অফিসার এবং ২০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বিশেষ স্বীকৃতি ও প্রণোদনা দেওয়ার নির্দেশনা দেন আইনমন্ত্রী। এছাড়া তিনি জানান, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ বিচারাধীন মামলা রয়েছে। ডিজিটাল লিগ্যাল এইড, অনলাইন বিরোধ নিষ্পত্তি (ওডিআর) ও মধ্যস্থতার মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলাজট উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের প্রান্তিক পর্যায়ে লিগ্যাল এইড কমিটির কার্যক্রম জোরদার, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ঝুঁকি পর্যালোচনা এবং নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আইনি সুরক্ষায় ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

বিস্তারিত কমেন্টে