সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৫৫:৫৫
শিরোনাম
● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো

ছাত্রলীগ থেকে সাংবাদিকতায়, আরিফ চৌধুরীকে ঘিরে নানা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:০৩
শেয়ার: mail
ছাত্রলীগ থেকে সাংবাদিকতায়, আরিফ চৌধুরীকে ঘিরে নানা অভিযোগ

গত সাড়ে ১৫ বছরের সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্রসংগঠন ‘ছাত্রলীগ’-এর রাজনৈতিক পরিচয় ব্যবহার করে পেশাদার সাংবাদিকতায় অনুপ্রবেশ এবং পরবর্তীতে সাংবাদিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে অপসাংবাদিকতা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে এম. এ. আরিফ চৌধুরী নামের এক যুবকের বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা যায়, রাজনৈতিক প্রভাব ও কথিত সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মনগড়া ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আসছিলেন আরিফ চৌধুরী। সম্প্রতি ঢাকার একটি জাতীয় দৈনিকের চিফ রিপোর্টার মোর্শেদ মারুফের বিরুদ্ধে তথ্যগত ভিত্তিহীন ও একপেশে সংবাদ প্রকাশ করার পর তাঁর এই কর্মকাণ্ড নিয়ে পেশাদার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, কালোবাজারি ও অবৈধ অর্থ লেনদেনের একটি চক্রের নারী সদস্যকে নিয়ে দীর্ঘ অনুসন্ধানের তথ্য জানতে পেরে ওই চক্রের সহায়তায় সাংবাদিক মোর্শেদ মারুফকে সামাজিকভাবে হেয় করতে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা চালানো হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা যাচাই কিংবা অভিযুক্ত সাংবাদিকের কোনো বক্তব্য ছাড়াই আরিফ চৌধুরী কয়েকটি ভূঁইফোঁড় অনলাইন পোর্টালে একপেশে সংবাদ প্রকাশ করেন।

গণমাধ্যম নীতিমালার তোয়াক্কা না করে একাধিক সূত্রের যাচাই-বাছাই ও অভিযুক্তের বক্তব্য ছাড়াই সংবাদ প্রচারের মাধ্যমে আরিফ চৌধুরী মূলধারার সাংবাদিকতাকে বিতর্কিত করছেন বলে দাবি পেশাদার সাংবাদিকদের।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, আরিফ চৌধুরী পূর্বে সরাসরি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ক্ষমতার অপব্যবহার করে বর্তমানেও সাংবাদিকতার সাইনবোর্ড ঝুলিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

তথ্য সুনির্দিষ্ট না করে এবং বিজ্ঞ আদালতের নথিপত্র বিশ্লেষণ ছাড়া কাউকে ভিত্তিহীনভাবে অপরাধী সাব্যস্ত করা পেশাদার সাংবাদিকতার স্পষ্ট লঙ্ঘন। তাই আরিফ চৌধুরীর সাংবাদিকতার ভুয়া পরিচয়, প্রকাশিত সংবাদের সত্যতা এবং তাঁর পেছনের স্বার্থান্বেষী মহলের ভূমিকা নিয়ে নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন সংশ্লিষ্টরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ছাত্রলীগ থেকে সাংবাদিকতায়, আরিফ চৌধুরীকে ঘিরে নানা অভিযোগ

বিস্তারিত কমেন্টে