সত্য, বস্তুনিষ্ঠতা ও সাহসী সাংবাদিকতার গৌরবময় পথচলায় আঞ্চলিক জনপ্রিয় দৈনিক ‘করতোয়া’ ৫০ বছর পূর্ণ করে ৫১ বছরে পদার্পণ করেছে। পাঁচ দশকের এই দীর্ঘ পথচলা উদযাপন উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে পত্রিকাটির উপজেলা প্রতিনিধির আয়োজনে এ আনন্দঘন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দৈনিক ‘করতোয়া’র উপজেলা প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. শাহজাহান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ মো. দেলওয়ার হোসেন প্রামাণীক।
সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শামীম সরকার শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্কাউট সম্পাদক ও ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহফুজার রহমান লেলিন এবং জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খিজির উদ্দিন, গণমাধ্যমকর্মী শেখ মামুন উর রশিদ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংবাদিক গোলজার রহমান, জুয়েল রানা, হাবিবুল্লাহ্ সরকার ও কবি সাইফুল আকন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পাঁচ দশক ধরে দৈনিক ‘করতোয়া’ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উত্তরাঞ্চলসহ দেশজুড়ে পাঠকের হৃদয়ে এক অনন্য ও বিশ্বস্ত স্থান করে নিয়েছে। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতেও পত্রিকাটি নীতি-নৈতিকতা মেনে সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
আলোচনা সভা শেষে অতিথিরা দৈনিক ‘করতোয়া’র সুবর্ণজয়ন্তী ও ৫১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটেন এবং পত্রিকাটির সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
kalprakash.com/IM