সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৩৫:৩৫

দরকষাকষির উদ্দেশ্যে ১,৭০০ ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:৫৯
শেয়ার: mail
দরকষাকষির উদ্দেশ্যে ১,৭০০ ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে ইসরায়েল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

গাজা ভূখণ্ডে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে আর কোনো ইসরায়েলি জিম্মি বা বন্দি না থাকা সত্ত্বেও ভবিষ্যৎ সম্ভাব্য দরকষাকষি ও বিনিময় চুক্তিতে ব্যবহারের উদ্দেশ্যে প্রায় ১ হাজার ৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল।

মঙ্গলবার (১১ আগস্ট) ইসরায়েলের শীর্ষস্থানীয় দৈনিক ‘হারেৎস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির নীতিপ্রণেতাদের সাম্প্রতিক উচ্চপর্যায়ের আলোচনার বরাতে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েল দীর্ঘ দিন ধরে ফিলিস্তিনিদের মরদেহ আটকে রাখার এই বিতর্কিত ও অমানবিক নীতি অনুসরণ করে আসছে। দখলকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা ভূখণ্ডে সামরিক অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের হত্যার পর ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে তাদের মরদেহ বাজেয়াপ্ত করে গোপন স্থানে নিয়ে রেখে দেয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই দীর্ঘদিনের নীতির তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে নিহতদের পরিবারগুলোর কাছে স্বজনদের লাশ হস্তান্তরের জোর দাবি জানিয়েছে। ইসরায়েলের নিজস্ব আইনে এসব মরদেহ আটকে রাখার অনুমতি থাকলেও তা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

আন্তর্জাতিক মানবিক আইন (আইএইচএল) অনুযায়ী, যুদ্ধে বা সংঘাতে নিহত ব্যক্তিদের মৃতদেহের প্রতি যথোপযুক্ত মর্যাদা প্রদর্শন করতে হবে এবং ধর্মীয় বা পারিবারিক রীতি মেনে তাদের সম্মানের সঙ্গে সৎকার নিশ্চিত করা বাধ্যতামূলক। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো প্রতিনিয়ত তোপ দাগছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দরকষাকষির উদ্দেশ্যে ১,৭০০ ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে ইসরায়েল

বিস্তারিত কমেন্টে