রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:২১:১২

ইউটিউব মনিটাইজেশনে বড় পরিবর্তন

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১:৫৬
শেয়ার: mail
ইউটিউব মনিটাইজেশনে বড় পরিবর্তন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নতুন ও প্রতিশ্রুতিশীল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ইউটিউবের পার্টনার প্রোগ্রাম (YPP) মনিটাইজেশন নীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। আগামী ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে বিজ্ঞাপন ও প্রিমিয়াম আয়ের যোগ্যতা অর্জন করতে বর্তমানের তুলনায় দ্বিগুণ ওয়াচটাইম বা শর্টস ভিউয়ের প্রয়োজন হবে।

নতুন নিয়ম অনুযায়ী, বিজ্ঞাপন থেকে আয় চালু করতে গত ১২ মাসে অন্তত ৮ হাজার ঘণ্টা ওয়াচটাইম অথবা ৯০ দিনে ২ কোটি (২০ মিলিয়ন) যোগ্য শর্টস ভিউ অর্জন করতে হবে। বর্তমানে এই শর্ত যথাক্রমে ৪ হাজার ঘণ্টা ওয়াচটাইম ও ১ কোটি শর্টস ভিউ। তবে ১ হাজার সাবস্ক্রাইবার থাকার বিদ্যমান শর্তটি অপরিবর্তিত রাখা হয়েছে।

ইতিমধ্যে মনিটাইজেশন পাওয়া বিদ্যমান চ্যানেলগুলোর ক্ষেত্রে নতুন এই প্রবেশদ্বার শর্ত প্রযোজ্য হবে না। তবে শর্টস থেকে নিয়মিত রাজস্ব আয় বজায় রাখতে ৯০ দিনে অন্তত ১ কোটি যোগ্য ভিউ ধরে রাখতে হবে। নির্ধারিত সময়ে শর্টসের ভিউ ১ কোটির নিচে নামলে শর্টস আয় সাময়িকভাবে বন্ধ হলেও লং-ফর্ম (দীর্ঘ) ভিডিওর আয় ও চ্যানেল মনিটাইজেশন বহাল থাকবে; পরবর্তীতে ভিউ সীমা পূর্ণ হলে শর্টস আয় আবার স্বয়ংক্রিয়ভাবে সচল হবে।

এছাড়া ৫ ১০০ সাবস্ক্রাইবার ও ৩ হাজার ওয়াচটাইমে ‘ফ্যান ফান্ডিং’ (সুপার থ্যাংকস, মেম্বারশিপ) সংক্রান্ত সুবিধা অর্জনের নিয়ম অপরিবর্তিত রাখা হয়েছে।

গুগলের মালিকানাধীন টেক জায়ান্ট ইউটিউব জানিয়েছে, ২০১৮ সালের পর আয় নীতিতে এটিই সবচেয়ে বড় পরিবর্তন। বর্তমানে দৈনিক ২০০ বিলিয়নেরও বেশি শর্টস ভিউ এবং ১ বিলিয়ন ঘণ্টারও বেশি টিভি স্ক্রিন ওয়াচটাইমের সামগ্রিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এই মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইউটিউব মনিটাইজেশনে বড় পরিবর্তন

বিস্তারিত কমেন্টে