সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৩১:৩১
শিরোনাম
● দাবি আদায়ে প্রেস ক্লাবের সামনে অটোচালকদের অবরোধ ● ইনুর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল ● ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদল নেতা আহসান হাবীবের বিরুদ্ধে ● রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● দাবি আদায়ে প্রেস ক্লাবের সামনে অটোচালকদের অবরোধ ● ইনুর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল ● ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদল নেতা আহসান হাবীবের বিরুদ্ধে ● রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা

যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, নেপথ্যে ইংরেজি ও গণিত

মো. মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
মো. মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:১০
শেয়ার: mail
যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, নেপথ্যে ইংরেজি ও গণিত

প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ঢাকা বোর্ডের পর দেশসেরা দ্বিতীয় অবস্থান ধরে রাখলেও পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে যশোর শিক্ষা বোর্ডে। এ বছর বোর্ডটিতে পাসের হার ৬৬.২৭ শতাংশ, যা বিগত বছরের তুলনায় ৭.৪২ শতাংশ কম। ফল বিশ্লেষণে দেখা গেছে, ইংরেজি ও গণিত বিষয়ে তুলনামূলক খারাপ ফলাফলই এই পিছিয়ে পড়ার মূল নেপথ্য কারণ।

সোমবার (১০ আগস্ট) যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী ফলাফলের বিস্তারিত তথ্য প্রকাশ করেন।

বোর্ডের দেওয়া তথ্যমতে, ২০২৬ সালে যশোর বোর্ড থেকে মোট ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৮৮ হাজার ৯৭ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন—যার মধ্যে ৬ হাজার ৩৫১ জন ছাত্রী এবং ৫ হাজার ১২৭ জন ছাত্র। তবে অসদুপায় অবলম্বনের দায়ে ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিগত বছরের তুলনায় পাসের হার কমার ব্যাখ্যা দিতে গিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক জানান, “পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও কঠোর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং খাতা মূল্যায়নে শিক্ষার্থীদের কোনো বাড়তি গ্রেস মার্কস দেওয়া হয়নি। ইংরেজি বিষয়ে ৭১.৮৪ শতাংশ এবং গণিতে ৮৩.৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করায় সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে।”

বিভাগভিত্তিক পাসের হারে যথারীতি এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগ। বিজ্ঞানে পাসের হার ৮৬.৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১০,১৩৬ জন। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭১.৩৩ শতাংশ (জিপিএ-৫ ৩৭১ জন) এবং সবচেয়ে পিছিয়ে থাকা মানবিক বিভাগে পাসের হার ৫৫.৩৯ শতাংশ (জিপিএ-৫ ৯৭১ জন)।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, নেপথ্যে ইংরেজি ও গণিত

বিস্তারিত কমেন্টে