সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:২০:১৬
শিরোনাম
● পিরোজপুরে ৪০ যুবকের তিন মাসের প্রশিক্ষণ শেষ ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময় ● পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা ● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা ● ডেঙ্গু রুখতে মণিরামপুরে জামায়াতের র‍্যালি ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● পিরোজপুরে ৪০ যুবকের তিন মাসের প্রশিক্ষণ শেষ ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময় ● পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা ● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা ● ডেঙ্গু রুখতে মণিরামপুরে জামায়াতের র‍্যালি ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে

ডকুমেন্টারি প্রতিযোগিতায় রাবি সাংবাদিক ইনসান আলী দ্বিতীয়

রাবি প্রতিনিধি
রাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:০৫
শেয়ার: mail
ডকুমেন্টারি প্রতিযোগিতায় রাবি সাংবাদিক ইনসান আলী দ্বিতীয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ শর্টফিল্ম ও ডকুমেন্টারি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাবি রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইনসান আলী।

রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফরিদুল ইসলাম বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

রাকসুর মিডিয়া ও প্রকাশনা বিভাগের উদ্যোগে এ প্রতিযোগিতা ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপাচার্য ড. ফরিদুল ইসলাম ছাড়াও উপ-উপাচার্য অধ্যাপক মো. মামুনুর রশীদ, রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান, সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির এবং মিডিয়া সম্পাদক মুজাহিদ ইসলামসহ সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুভূতি ব্যক্ত করে সাংবাদিক ইনসান আলী জানান, পেশাগত দায়িত্ব পালনের কারণে জুলাই আন্দোলনের ঘটনাগুলো তিনি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করার সুযোগ পান। রাকসুর প্রতিযোগিতার কথা ভেবে তিনি মূলত ৪ ও ৫ আগস্টের রক্তক্ষয়ী ও ঐতিহাসিক মুহূর্তগুলো নিয়ে ৭ মিনিটের একটি তথ্যচিত্র নির্মাণ করেন। এই অর্জন ভবিষ্যতে অনুসন্ধানী কাজে তাঁকে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিজয়ীদের শুভকামনা জানিয়ে উপাচার্য ড. ফরিদুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে নতুন প্রজন্মের তরুণ নির্মাতারা দৃশ্যমান প্রামাণ্যচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলছেন—যা ইতিহাস সংরক্ষণে প্রশংসনীয় ভূমিকা রাখবে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ডকুমেন্টারি প্রতিযোগিতায় রাবি সাংবাদিক ইনসান আলী দ্বিতীয়

বিস্তারিত কমেন্টে