সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৩২:০৩
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

‘অন্য বিষয় নিয়ে ভিডিও বানান, ভিউ পাবেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৬:৫১
শেয়ার: mail
‘অন্য বিষয় নিয়ে ভিডিও বানান, ভিউ পাবেন

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের ব্যক্তিজীবন ঘিরে আবারও শুরু হয়েছে জোর জল্পনা-কল্পনা। উঠতি ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর অবশেষে কড়া ভাষায় জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে ৩৪ বছর বয়সী ম্রুণালের সঙ্গে ২৪ বছর বয়সী যশস্বীর নাম জড়িয়ে ভিডিও ও নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছিল। একটি ইনস্টাগ্রাম পেজে তাঁদের সম্পর্ক নিয়ে তৈরি ভিডিওর মন্তব্যের ঘরে ক্ষোভ উগরে দেন অভিনেত্রী।

ম্রুণাল সরাসরি লেখেন, “ভাই, বিষয়গুলো একটু সহজভাবে নিন… দুজনকে একসঙ্গে কোথায় দেখলেন? আপনারা এতো শিক্ষিত হয়েও কীভাবে এসব গুজব বিশ্বাস করেন?”

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশে কটাক্ষ করে অভিনেত্রী আরও পরামর্শ দেন, “দেশে কি শিক্ষণীয় বা জরুরি কিছুই ঘটছে না? দেশের বড় বড় সমস্যাগুলোর দিকে নজর দিন। জেন-জির (Gen Z) কাছ থেকে কিছু শিখুন এবং সঠিক বিষয় নিয়ে ভিডিও বানান, তাহলে আরও বেশি ভিউ পাবেন।”

এর আগে দক্ষিণি সুপারস্টার ধানুশের সঙ্গেও ম্রুণালের গোপন বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সে সময়ও পুরো বিষয়টিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি।

পেশাগত জীবনে ম্রুণাল ঠাকুরকে সর্বশেষ দেখা গেছে ‘ইয়ে জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমায়, যেখানে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বরুণ ধাওয়ান ও পূজা হেগড়ে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

‘অন্য বিষয় নিয়ে ভিডিও বানান, ভিউ পাবেন

বিস্তারিত কমেন্টে