আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ এভিয়েশন খাতের জন্য উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের নতুন বর্ধিত দাম নির্ধারণ করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সার্বিক জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা করে লিটারপ্রতি মূল্য সমন্বয়ের এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
কমিশনের নতুন মূল্যহার অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৯ টাকা ৫২ পয়সা। অন্যদিকে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ০৩৫৮ মার্কিন ডলার।
এর আগে বিইআরসি ঘোষিত মূল্যসূচীতে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েল বিক্রি হতো ১৩০ টাকা ৯৯ পয়সায়। একইসঙ্গে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের পূর্বের দাম ছিল দশমিক ৮৫৫৬ ডলার। বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি সমন্বয়ের পর থেকে এ নতুন দাম কার্যকর হবে বলে নিশ্চিত করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
kalprakash.com/IM