সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫৪:৫৩
শিরোনাম
● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম

পঞ্চগড়ে ভুয়া ওয়ারিশ সাজিয়ে শ্বশুরের জমি আটকানোর অভিযোগ,পরিবারের মানববন্ধন

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৪:৪৯
শেয়ার: mail
পঞ্চগড়ে ভুয়া ওয়ারিশ সাজিয়ে শ্বশুরের জমি আটকানোর অভিযোগ,পরিবারের মানববন্ধন

পঞ্চগড়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জামাতার বিরুদ্ধে ভুয়া ওয়ারিশ সাজিয়ে শ্বশুরের জমি দখল, বিক্রি বন্ধ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে বিক্ষোভ মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। বৃদ্ধ বয়সে চিকিৎসার খরচ মেটাতে জমি বিক্রির সুযোগ দেওয়ার দাবি জানান চরম সংকটে পড়া সাবেক এক সরকারি কর্মকর্তা ও তাঁর পরিবার।

রোববার (৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় জজ কোর্টের সামনের মহাসড়কের পাশে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সংস্থাপন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত উপ-সচিব খায়রুল আলম, তাঁর স্ত্রী মমতাজ জাহান, মেয়ে ডা. নাফিয়া ইয়াসমিন, নাঈমা ইয়াসমিন ও অভিযুক্ত আইনজীবীর ছোট ভাই এ এস এম মোস্তফা সারওয়ার বাবু।

বক্তারা জানান, ১৯৯৮ সালে খায়রুল আলমের মেজো মেয়ে নাসিমা ইয়াসমিনকে পরিবারের অমতে বিয়ে করেন আইনজীবী হাসান সারওয়ার হেনরি। ২০০৮ সালে পরিবার মেনে নিলেও পরবর্তীতে সম্পত্তি ঘিরে বিরোধ শুরু হয়। অভিযোগ ওঠে, বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে জামাতা হেনরি ভুয়া ওয়ারিশ সেজে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা ঠুকে প্রতিনিয়ত ব্লাকমেইল ও অর্থ আত্মসাৎ করছেন।

ভুক্তভোগী দম্পতি জানান, শেষ বয়সে কায়েতপাড়া এলাকায় নিজেদের ৪৪ শতাংশ জমি বিক্রি করে চিকিৎসার খরচ জোগাড়ের উদ্যোগ নেন তাঁরা। কিন্তু জামাতা হেনরি আদালতে মিথ্যা বাটোয়ারা মামলা দিয়ে জমিতে নিষেধাজ্ঞা জারি করান এবং এসিল্যান্ড অফিসে খাজনা বন্ধের আবেদন জানান। ফলে জমি বিক্রি আটকে যাওয়ায় তাঁরা অর্থাভাবে বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছেন।

মানববন্ধনে অভিযুক্ত আইনজীবীর নিজের ভাই মোস্তফা সারওয়ার বাবু অভিযোগ করে বলেন, “আমার ভাই হেনরি জন্মদাত্রী মাকে মারধর করে জমি লিখে নিয়েছে এবং আমার বিরুদ্ধেও একাধিক মিথ্যা মামলা দিয়েছে।”

ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার পঞ্চগড় জেলা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দাখিল করেছেন। তবে সব অভিযোগ অস্বীকার করে আইনজীবী হাসান সারওয়ার হেনরি দাবি করেন, তাঁকে সামাজিকভাবে হেয় করতে মিথ্যা ও চক্রান্তমূলক প্রচারণা চালানো হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পঞ্চগড়ে ভুয়া ওয়ারিশ সাজিয়ে শ্বশুরের জমি আটকানোর অভিযোগ,পরিবারের মানববন্ধন

বিস্তারিত কমেন্টে