বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৩৩:৫১
শিরোনাম
● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

বাগেরহাটে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৩:১১
শেয়ার: mail
বাগেরহাটে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩

বাগেরহাটের শরণখোলায় যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণহীন ধাক্কায় মো. হানিফ ব্যাপারী (৭০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ‘হামিম পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি চালিত ইজিবাইকসহ মোট তিনটি যানবাহনে প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক হানিফ ব্যাপারী আশঙ্কাজনক অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইজিবাইক চালক হানিফ ব্যাপারী শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের নুর ব্যাপারীর ছেলে।

দুর্ঘটনায় আহত অন্য তিনজন হলেন— খোন্তাকাটা গ্রামের সুরমা বেগম (৩৫), রাজৈর গ্রামের মো. হানিফ হাওলাদার (৪৫) এবং চালিতাবুনিয়া গ্রামের মো. সোহেল হাওলাদার। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) উদয় শঙ্কর জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত ইজিবাইকসহ অন্য যানবাহনগুলো পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বাগেরহাটে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩

বিস্তারিত কমেন্টে