সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:১৯:৫০
শিরোনাম
● পিরোজপুরে ৪০ যুবকের তিন মাসের প্রশিক্ষণ শেষ ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময় ● পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা ● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা ● ডেঙ্গু রুখতে মণিরামপুরে জামায়াতের র‍্যালি ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● পিরোজপুরে ৪০ যুবকের তিন মাসের প্রশিক্ষণ শেষ ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময় ● পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা ● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা ● ডেঙ্গু রুখতে মণিরামপুরে জামায়াতের র‍্যালি ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে

ঢাবিতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কলা অনুষদের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১২:০০
শেয়ার: mail
ঢাবিতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কলা অনুষদের আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪: প্রেক্ষিত ও তাৎপর্য’ শীর্ষক এক ভাবগম্ভীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবনে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় প্রধান বক্তা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

আলোচনা সভায় চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, ছাত্র-জনতার মহান আত্মত্যাগ, অভ্যুত্থানের সার্বিক তাৎপর্য এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক কাঠামো গঠনে এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক চেতনায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। অন্যায়, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে তরুণ প্রজন্মের এই আত্মত্যাগ আমাদের একটি সাম্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রেরণা জোগায়।”

আলোচকবৃন্দ অভ্যুত্থানের নানা দিক বিশ্লেষণ করে এর ঐতিহাসিক গুরুত্ব অক্ষুণ্ন রাখার ওপর জোর দেন। উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ঢাবিতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কলা অনুষদের আলোচনা সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে